ঋণের বোঝায় জর্জরিত! ভর দুপুরে সেতু থেকে ঝাঁপ দিলেন যুবক! সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন

ভর দুপুরে সেতু থেকে ঝাঁপ। অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভিডিওতে দেখা গিয়েছে যে কালো রঙের একটি গাড়ি নিয়ে ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছেন ওই ব্যক্তি। ঘড়িতে তখন দুপুর ১২ টা ২৩। হঠাৎ গাড়িকে রাস্তার গা ঘেঁষে দাঁড় করিয়েই সেতু থেকে ঝাপ মারলেন যুবক।

Scroll to load tweet…

এই ঘটনা দেখা মাত্রই রাস্তায় দাঁড়িয়ে পড়েন অন্য বেশ কয়েকটা গাড়ি। পরে ঘটনার তদন্তে নামে পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম শ্রীনিবাস বলে জানা গিয়েছে।৩৮ বছরের শ্রীনিবাস ডম্বিভালির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আর্থিক সমস্যার কারণেই অত্যন্ত মানসিক চাপে ছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।