Bypoll Election Results 2026: দেশের চারটি রাজ্যে ১টি লোকসভা ও ৫টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। অসমের নগাঁওতে হওয়া লোকসভা উপনির্বাচনে বড় জয়ের পথে বিজেপি। দুবছর আগে এই লোকসভা আসনে জিতেছিল কংগ্রেস।

Bypoll Election Results 2026: দেশের চারটি রাজ্যে ১টি লোকসভা ও ৫টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। অসমের নগাঁওতে হওয়া লোকসভা উপনির্বাচনে বড় জয়ের পথে বিজেপি। দুবছর আগে এই লোকসভা আসনে জিতেছিল কংগ্রেস। সেখানে এখন দেখা যাচ্ছে কংগ্রেস তিন নম্বরে নেমে গিয়েছে। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিজেপি প্রার্থীরা। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচুরিতে জিতছেন শাসক দলের প্রার্থীরা।

উপনির্বাচনে ভোটের ফলাফলে বড় ধরনের রদবদল দেখতে পাওয়া যাচ্ছে। কংগ্রেসের ঝুলি একদম খালি, উল্টোদিকে বিজেপি আর দক্ষিণে আঞ্চলিক শাসক দলগুলোর দাপট স্পষ্ট।

অসমেও গেরুয়া ঝড়, ধরাশায়ী কংগ্রেস

অসমের নগাঁও লোকসভা আসনে বিজেপি বড়সড় জয়ের মুখে। অথচ মাত্র দু'বছর আগেই এই আসনে জিতেছিল কংগ্রেস! এবার সেখানে কংগ্রেস সোজা তিন নম্বরে নেমে গেছে। বিজেপি প্রার্থী ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথ প্রায় পাকা করে ফেলেছেন।

বঙ্গে গেরুয়া ঝড়

পশ্চিমবঙ্গের দু'টি আসনেই বড় জয়ের পথে বিজেপি

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আর রেজিনগর উপনির্বাচনেও পদ্ম শিবিরের জয়জয়কার।

নন্দীগ্রাম:বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৮৫ হাজার ভোটে এগিয়ে আছেন।

রেজিনগর: বিজেপি প্রার্থী শাখারাভ সরকার এগিয়ে রয়েছেন ৩৯ হাজার ভোটে।

তামিলনাড়ুতে বিজয়ের দলের জোড়া জয়, পুদুচেরিতে শাসকদলের জয়।

তামিলনাড়ুতে বিজয়ের জয়

দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল 'টিভিকে' (TVK) জোড়া আসনে জয়ের মুখে। মাদুরানটাকাম কেন্দ্রে বিজয়ের দল ৬ হাজার ভোটে এবং ধারাপুরাম আসনে ৭ হাজার ভোটে এগিয়ে আছে।অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির থাট্টাছাভেদি কেন্দ্রে শাসকদল এআইএনআরসি (AINRC)-র প্রার্থী অশোক আনন্দ কংগ্রেস প্রার্থীকে ৮ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন।

এক নজরে উপনির্বাচনের ফলাফল:

অসম (নগাঁও লোকসভা): বিজেপি প্রার্থী ৮০,০০০ ভোটে এগিয়ে (কংগ্রেস ৩ নম্বরে)।

পশ্চিমবঙ্গ (নন্দীগ্রাম): বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৮৫,০০০ ভোটে এগিয়ে।

পশ্চিমবঙ্গ (রেজিনগর): বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৩৯,০০০ ভোটে এগিয়ে।

তামিলনাড়ু (মাদুরানটাকাম):বিজয়ের দল টিভিকে (TVK) ৬,০০০ ভোটে এগিয়ে।

তামিলনাড়ু (ধারাপুরাম): বিজয়ের দল টিভিকে (TVK) ৭,০০০ ভোটে এগিয়ে।

পুদুচেরি (থাট্টাছাভেদি): এআইএনআরসি-র অশোক আনন্দ ৮,০০০-এর বেশি ভোটে জয়ী।

সব মিলিয়ে, এই উপনির্বাচনে কংগ্রেস পুরোপুরি কোণঠাসা। বিজেপি উত্তর ও পূর্বাঞ্চলে নিজেদের দাপট বজায় রেখেছে, আর দক্ষিণে বিজয়ের নতুন দল ভালো রকম চমক দেখাচ্ছে।