Karnataka Transport Minister Byrathi Suresh: বেঙ্গালুরুতে (Bengaluru) অটো রিকশার ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে বহু অভিযোগ পেয়ে আগাম কোনও ঘোষণা ছাড়াই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে বাসে ওঠেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। সেখানে তাঁকে বিড়ম্বনার মুখে পড়তে হল।

DID YOU
KNOW
?
বেঙ্গালুরুতে পথে মন্ত্রী
সরকারি বাস ও অটো রিকশার ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখতে নিজেই ঘুরে বেড়ালেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী।

Karnataka News: গণপরিবহণে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতে গিয়ে নিজেই সমস্যায় পড়লেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ (Karnataka Transport Minister Byrathi Suresh)। খুচরো না থাকায় তাঁকে বাস থেকে নেমে যেতে বললেন কন্ডাক্টর। এই ঘটনা ঘটেছে শনিবার। যাত্রীদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়ে নিজেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্ত্রী। তিনি বেঙ্গালুরুতে প্রায় দু'ঘণ্টা ধরে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (Bengaluru Metropolitan Transport Corporation) ১০টিরও বেশি বাসে চড়ে ঘুরে বেড়ান। ফেস মাস্ক পরে থাকায় কেউ তাঁকে চিনতে পারেননি। যাত্রীদের অভিযোগ যে সত্যি, তা বুঝতে পারেন মন্ত্রী। এক যাত্রী ফান ওয়ার্ল্ড বাস স্টপে (Fun World Bus Stop) নামবেন বললেও, বাস সেখানে দাঁড়ায়নি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন মন্ত্রী। তিনি ওই বাসের চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

খুচরো টাকা না থাকায় বিড়ম্বনা

সরকারি বাসে চড়ে ঘোরার সময় হেব্বাল-নাগাশেট্টিহাল্লি (Hebbal-Nagashettyhalli) রুটের বাসে উঠে বিড়ম্বনার মুখে পড়েন মন্ত্রী। তিনি টিকিট দিতে বলে কন্ডাক্টরের দিকে ১০০ টাকার নোট বাড়িয়ে দেন। কন্ডাক্টর খুচরো দিতে বলেন। কিন্তু মন্ত্রী জানান, তাঁর কাছে খুচরো নেই। তখন কন্ডাক্টর বলেন, খুচরো না থাকলে বাস থেকে নেমে যেতে হবে। এই ঘটনায় মন্ত্রী বুঝতে পারেন, প্রতিদিন যাত্রীদের এরকম সমস্যায় পড়তে হয়।

অটো রিকশার ভাড়া নিয়েও বিবাদ

কর্ণাটকের পরিবহণ মন্ত্রীর কাছে অভিযোগ আসে, এক অটো রিকশার ফেয়ার মিটারে ৩০ টাকা ভাড়া দেখালেও, ৩৬ টাকা ভাড়া চান চালক। এই নিয়ে চালকের সঙ্গে যাত্রীর বিবাদ শুরু হয়। এই অভিযোগ পেয়ে নাগাশেট্টিহাল্লিতে বাস থেকে নেমে হস্তক্ষেপ করেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এভাবে আগাম ঘোষণা না করে নিয়মিত পথে নেমে যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখবেন। চালক ও কন্ডাক্টররা যাতে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার না করেন, তা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।