11:00 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: AI-তে বিপুল বিনিয়োগ, ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব Microsoft-এর! ভারতেও প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের জেরে খরচ কমানোর পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Microsoft। সংস্থার প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।

Read Full Story
09:52 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Cyclone Arnab - উপকূলের দিকে ধেয়ে আসছে 'অর্ণব', ঘূর্ণিঝড়ের নাম কারা দেয়? কেনই বা দেওয়া হয়?

Cyclone Arnab: ঘূর্ণিঝড় 'অর্ণব' উপকূলবর্তী রাজ্যগুলোতে আছড়ে পড়তে চলেছে। এর আগেও এমন অনেক ঝড় আমরা দেখেছি। প্রতিটি ঘূর্ণিঝড়েরই একটা নির্দিষ্ট নাম থাকে। কিন্তু এই নামগুলো কারা ঠিক করে? আর কেনই বা দেওয়া হয়?

Read Full Story
09:09 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Kolkata News - মেয়ের সঙ্গে প্রেম করার শাস্তি, প্রেমিক ও তার বাবার সঙ্গে নৃশংস ঘটনা যুবতীর পরিবারের

Kolkata News: একবিংশ শতাব্দীতে এসে মধ্যযুগীয় বর্বরতা কলকাতায়। মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবার সঙ্গে নৃশংস ঘটনা ঘটালো প্রেমিকার পরিবারের লোকজন। কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
08:25 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: ইরান যুদ্ধের আবহে UAE-র সমুদ্রে ছড়াচ্ছে তেল! স্যাটেলাইট ছবিতে উদ্বেগ, বন্ধ একাধিক সৈকত

ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সে দেশের উপকূলের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রে তেলের আস্তরণ ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং উত্তর আমিরশাহির উম্ম আল কুয়েইনের উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে।

Read Full Story
08:18 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: News Round Up - ঘূর্ণিঝড় অর্ণবের পূর্বাভাস থেকে টেস্ট দলে আর্শদীপ সিংয়ের ভবিষ্যত, সারাদিনের খবর এক ক্লিকে

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story
07:36 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রস্তাবে ছাড়পত্র, সেনার জন্য আসছে ড্রোন, হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ২০২৬ সালের ২৬ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) স্থল, নৌ ও বায়ুসেনার জন্য প্রায় ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।

Read Full Story
06:58 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Suvendu Adhikari - 'হলদিয়া পুরভোটেও খাতা খুলতে দেবো না, মমতাকে বাটি হাতে পাঠাবো', বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari: পুজো মিটলেই পুরসভা নির্বাচন। তার আগে নিজের গড় তমলুকে এসে ফের বোমা ফাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
06:30 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: চিনের ‘ওয়াটার বম্ব’ রুখতেই সিয়াংয়ে মেগা বাঁধের পরিকল্পনা, অথচ অরুণাচলে Gen Z-র বিক্ষোভ কেন??

চিনের তিব্বতে ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগের পাল্টা কৌশল হিসেবে অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং মেগা বাঁধকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত। কিন্তু এই প্রকল্প ঘিরেই স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আন্দোলনে সামিল হয়েছেন তরুণ প্রজন্ম, বিশেষত Gen Z।

Read Full Story
05:29 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: আমেরিকা-ইরান শান্তি আলোচনায় কমল তেলের দাম! ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমবে?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমল। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে। তবে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুটে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এখনও কাটেনি।

Read Full Story
04:47 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: E100 Fuel - পেট্রোল ছাড়াই চলবে গাড়ি! E100 জ্বালানিতে সবুজ সংকেত কেন্দ্রের, কী বদলাচ্ছে নিয়মে?

E100 হল প্রায় সম্পূর্ণ ইথানল দিয়ে তৈরি জ্বালানি। অন্যদিকে, E85-এ থাকে প্রায় ৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোল। বর্তমানে ব্যবহৃত E20 পেট্রোলে থাকে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রোল। এই ধরনের উচ্চ ইথানলযুক্ত জ্বালানিতে চলার জন্য গাড়ির ইঞ্জিন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিশেষভাবে তৈরি হতে হয়।

Read Full Story
04:20 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: ‘ভোট চুরি’ বিতর্কে পাল্টা চাল বিজেপির, হায়দরাবাদে ২ নভেম্বর পদযাত্রায় অমিত শাহ

কংগ্রেসের ‘ভোট চুরি’ অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলনের আবহে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। আগামী ২ নভেম্বর হায়দরাবাদে তেলঙ্গনা বিজেপির পদযাত্রায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচির মূল স্লোগান— ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’।

Read Full Story
04:02 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Cyclone Arnab Latest Update - সাগরে চাপ বাড়াচ্ছে 'অর্ণব', ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বদলাবে বাংলার আবহাওয়া?

Cyclone Arnab Latest Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ! ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। ক্রমশ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে? দেখুন ফটো গ্যালারিতে।।

Read Full Story
03:22 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Chorbagan Update - চোরবাগানে মণ্ডপ তৈরিতে ফাঁক? শিল্পীর ভূমিকা খতিয়ে দেখতে সুশান্ত পালকে তলব পুলিশের

Chorbagan Update: চোরবাগানের দুর্ঘটনার তদন্তে এবার মণ্ডপের শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের। তার কাছ থেকে কী জানতে চাইছে পুলিশ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
02:54 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: গোটাদিন জুড়েই মাদারি হাটে দাপিয়ে বেড়ালো হাতি, দাঁতালের তাণ্ডবে আতঙ্ক গোটা এলাকায়

Elephant Attack: সারাদিন ধরে মাদারিহাটে দাপিয়ে বেড়াল দাঁতাল হাতি। দিনের আলোতেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এখন কী পরিস্থিতি? দেখুন ছবিতে।

Read Full Story
02:53 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Arunachal Pradesh - অরুণাচল সীমান্তে ভারত-চিন সংঘাত! মুখ খুলল বেজিং, কী বলল ড্রাগন?

অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ভারত ও চিনের সেনার মধ্যে উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুলল বেজিং। সীমান্তে টহলদারি নিয়ে ভারতের অভিযোগের জবাবে চিনের দাবি, দুই দেশের মধ্যে হওয়া চুক্তি মেনেই সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেয় চিনা সেনা।

Read Full Story
02:34 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: LPG Booking Rules - ১ নভেম্বর থেকে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আসছে বড় বদল! এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে পরিষেবা

LPG Booking Rules: যাঁরা এখনও এই প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের নিজেদের গ্যাস সরবরাহকারী সংস্থার কাছে নিয়ম ও ভর্তুকির যোগ্যতা সম্পর্কে খোঁজ নেওয়া উচিত..

Read Full Story
02:28 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: 'ভাঙচুর করেন না' ইউরোপের বিক্ষোভে প্রবাসী ভারতীয়দের প্রশংসা পীযূষ গোয়েলের!

ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতির মধ্যে বিদেশে বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, ভারতীয়রা শান্তিপ্রিয়। তাঁরা বিদেশের মাটিতে ভাঙচুর করেন না, সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেন না। জার্মানির বার্লিনে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

Read Full Story
12:50 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: School Closure - ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর আশঙ্কার মধ্যেই খোলা স্কুল! ছুটির দাবিতে সরব পড়ুয়া-অভিভাবকরা

School Open: তামিলনাড়ুর তিরুভারুরে প্রবল বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও স্কুল-কলেজ খোলা থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা।

Read Full Story
12:38 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Gold Price Today Kolkata - ধনতেরাসের আগে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: ধনতেরাসের আগে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ২৬ অক্টোবর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story
12:27 PM (IST) Oct 26

Ajker Bangla News Live: Rahul Gandhi - ভোটের আগেই স্বস্তিতে রাহুল গান্ধী, সুলতানপুর আদালতে খারিজ মানহানির মামলা

২০১৮ সালে অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে।

Read Full Story