- Home
- West Bengal
- Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ টাকা নিয়ে শাশুড়ি-বৌমার অশান্তি! বাংলায় 'গৃহযুদ্ধ'র পরিস্থিতি
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ টাকা নিয়ে শাশুড়ি-বৌমার অশান্তি! বাংলায় 'গৃহযুদ্ধ'র পরিস্থিতি
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে উত্তর ২৪ পরগনায় শাশুড়ি-বউমার সংঘাত! কারও অ্যাকাউন্ট এল টাকা, কারওটা আটকে ‘আন্ডার প্রসেস’-এ। কী বলছে প্রশাসন? বিস্তারিত জানুন।

অন্নপূর্ণার টাকা নিয়ে সংসারে অশান্তি
রান্নাঘর থেকে সংসারের যাবতীয় কাজ একসঙ্গে সামলানো, সন্ধ্যার সিরিয়াল একসঙ্গে দেখা— এমন সহজ-সরল সংসারেও হঠাৎ নেমে এসেছে চাপা উত্তেজনা। কারণ, সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা!

অন্নপূর্ণার টাকায় অশান্তি
রাজ্য সরকার চলতি মাসের মাঝামাঝি থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাঠানো শুরু করেছে। ১৭ আগস্ট থেকে রাজ্য সরকার টাকা বিলির কাজ শুরু করেছে। আর সেই টাকা নিয়েই এখন বহু পরিবারে টানাপোড়েন।
সকলে একসঙ্গে টাকা পাননি!
একই পরিবারের একাধিক মহিলা সদস্য অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছিল। আবেদন করলেও অনেক ক্ষেত্রে কারও টাকা মিলেছে, কারও আবেদন এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। তাতেই পারিবারিক অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে।
শাশুড়ির মুখভার, বউমার মুখে আলো
কোথাও বউমার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও শাশুড়ির আবেদন আটকে থাকায় মন খারাপ পরিবারের প্রবীণ সদস্যের। আবার উলটো ঘটনাও ঘটছে বহু বাড়িতে। তাতেই সংসারের ছোটখাটো অশান্তি ক্রমশই বড় আকার নিচ্ছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
উত্তর ২৪ পরগনা জুড়ে একই ছবি
বারাসত, হাবড়া, দেগঙ্গা, বসিরহাটসহ বিভিন্ন ব্লকে এমন ঘটনার সংখ্যা কম নয়। একই পরিবারে দু’জনের আবেদন সত্ত্বেও ফলাফলে ফারাক থাকায় বাড়ছে বিভ্রান্তি।
ব্লক অফিসে মহিলাদের বিক্ষোভ
টাকা কেন এল না, তার উত্তর খুঁজতে সটান ব্লক অফিসে ছুটছেন উপভোক্তারা। প্রশ্নের মুখে হিমশিম খাচ্ছেন সরকারি আধিকারিকরাও। কোথাও কোথাও শুরু হয়েছে বিক্ষোভও।
মন কষাকষি শাশুড়ি-বৌমার
দত্তপুকুরের এক পরিবারের বাস্তব অভিজ্ঞতা – শাশুড়ির অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, নিজে ফর্ম পূরণ করে দেওয়া সত্ত্বেও বউমার আবেদন এখনও প্রক্রিয়াধীন বলে জানা গিয়েছে।
অশোকনগরেও একই সমস্যা – এক পরিবারে বউমার টাকা মিললেও শাশুড়ির আবেদনের পাশে লেখা ‘ফর ফারদার ভেরিফিকেশন’ এবং ‘আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি’, যা নিয়ে ধন্দে পরিবার।
অন্নপূর্ণা নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া
প্রশাসনের সাফাই, ‘প্রক্রিয়াধীন মানেই বাতিল নয়’ – প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, নথি ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে তবেই চূড়ান্ত হবে টাকা দেওয়ার বিষয়টি। তাই কিছুটা সময় লাগাটা স্বাভাবিক।
অন্নপূর্ণা ঘিরে গৃহযুদ্ধ বাংলায়!
‘অন্নপূর্ণা গৃহযুদ্ধ লাগিয়ে দিল’ – প্রশাসনের কর্তার মন্তব্য । পরিস্থিতি সামলাতে গিয়ে হাসিমুখেই এক প্রশাসনিক কর্তা মন্তব্য করেন, প্রকল্পের টাকা ঘিরে যেন ঘরে ঘরে ছোটখাটো লড়াই বেধে গিয়েছে। তবে পরিস্থিতি দ্রুত সামান দেওয়া হবে। আবেদনকারী যোগ্য মহিলাদের টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

