CBSE Exam Postponed: আমেরিকা ও ইজয়ারেলের ইরানের ওপর হামলা, তারপর তেহরানের প্রতিশোধের আক্রমণে মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধের কারণে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড।

CBSE Exam Postponed: আমেরিকা ও ইজয়ারেলের ইরানের ওপর হামলা, তারপর তেহরানের প্রতিশোধের আক্রমণে মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধের কারণে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড। CBSE-র পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বা ২ মার্চ নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এই নির্দেশ কার্যকর হবে বাহারিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরবআমিরশাহিতে থাকা সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে। ফলে হাজার হাজার প্রবাসী ভারতীয় ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার এই সিদ্ধান্তে প্রভাবিত হয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন এই সিদ্ধান্ত

বোর্ড সূত্রে খবর, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল সংঘাত ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। ফলে ছাত্রছাত্রী ও স্কুলকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পরীক্ষা

গত ১৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে নতুন করে পরিস্থিতি খতিয়ে দেখছে বোর্ড। ছাত্রছাত্রী ও স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত বোর্ডের সরকারি বিজ্ঞপ্তি ও আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবারের সব নির্ধারিত পেপার আপাতত স্থগিত। নতুন পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে। মঙ্গলবার পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার ও তার পরের পরীক্ষাগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। CBSE জানিয়েছে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ফিরলেই সংশোধিত সূচি প্রকাশ করা হবে।

বিভ্রান্তির পর বক্তব্য

উল্লেখ্য, সরকারি ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো সার্কুলার ছড়িয়ে পড়ে, যাতে বিস্তৃত ভাবে পরীক্ষা বাতিলের দাবি করা হয়েছিল। পরে সিবিএসই সেই বিভ্রান্তিকর তথ্য খারিজ করে। পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। তাই ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়মিত সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।