MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দিওয়ালির আনন্দে জল ঢালল গভীর নিম্মচাপ! ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

দিওয়ালির আনন্দে জল ঢালল গভীর নিম্মচাপ! ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

Chennai Heavy Rain Alerts: আলোর উৎসবের আনন্দে ভাটা। দিওয়ালিতে অকাল বৃষ্টিতে ভাসছে চেন্নাই নগরী। তড়িঘড়ি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। কী বলছে প্রশাসন? বিস্তারিত জানতে  দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 20 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই
Image Credit : ANI

অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

আলোর উৎসবে জল ঢালল অকাল বর্ষা। সোমবার থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। একটানা বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গিয়েছে ভেলাচেরি, মেদাভাক্কাম, পল্লিকরণাই এবং ইসিআর নীলানকারাই সহ শহর ও শহরতলির বেশ কিছু অংশ। 

VIDEO | Chennai: Heavy rains lash the city and suburbs including Velachery, Medavakkam, Pallikaranai, and ECR Neelankarai.

(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/8VWUANiE6I

— Press Trust of India (@PTI_News) October 20, 2025

25
কত দিন পর্যন্ত চলবে এই বৃষ্টি?
Image Credit : our own

কত দিন পর্যন্ত চলবে এই বৃষ্টি?

মৌসম ভবন সূত্রে খবর, বেশ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যা আগামী ২২ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। এছাড়াও উপকূলীয় অঞ্চল তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। 

Related Articles

Related image1
শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর
Related image2
লুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির অভিযোগ, ফরাসী সংস্কৃতির উপর আঘাত নিয়ে কড়া বার্তা ম্যাক্রোঁর
35
কোথায় কত বৃষ্টিপাত?
Image Credit : our own

কোথায় কত বৃষ্টিপাত?

ইরোড, নীলগিরিস, কোয়েম্বাটোর, তিরুপুর, ডিন্ডিগুল, থেনি, মাদুরাই, বিরুধুনগর, রামানাথপুরম, শিবগাঙ্গা, পুদুক্কোত্তাই, থাঞ্জাভুর, তিরুউরালুইলা, কারিপুরাম, মায়িপুরম সহ জেলাগুলিতে ৬৪.৫ মিমি থেকে ১১১.৫ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, কুদ্দালোর এবং নাগাপট্টিনমেও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। 

45
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি?
Image Credit : our own

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি?

এর আগে, আইএমডি জানিয়েছিল যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ধীরে ধীরে তা এটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এবং আগামী দিনে সম্ভবত একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

#WATCH | Tamil Nadu | Heavy rain accompanied by thunder and lightning triggers waterlogging in parts of Thoothukudi. pic.twitter.com/fpVuXmQlnS

— ANI (@ANI) October 19, 2025

55
সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর
Image Credit : Google

সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রবিবার চেন্নাইয়ের জরুরি অপারেশন সেন্টারের জেলা কালেক্টরদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেখানে তিনি বৃষ্টিপাতের পরিস্থিতি এবং উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রস্তুতি পর্যালোচনা করেন। এবং রাজ্যবাসীকে ভারী বৃষ্টির সময় বাইরে না বেরনোর জন্য সতর্ক বার্তা  দিয়েছেন। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দীপাবলি ২০২৫
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Varanasi Theft: বারাণসীর দোকানে ১০,০০০ টাকার অন্তর্বাস চুরি! CCTV ফুটেজে ধরা পড়ল তিন মহিলা, দেখুন সেই ভিডিও
Recommended image2
৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত চার্জ ছাড়াই বিমানের টিকিট বাতিল বা সংশোধন, নিয়মে বদল DGCA-র
Recommended image3
অর্থনীতি থেকে নিরাপত্তা, একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে চলেছে ভারত-ইজরায়েল
Recommended image4
Anil Ambani Abode: হেলিপ্যাড-সুইমিং পুল-জিম..., অনিল আম্বানির এই ১৭ তলা বাড়িই বাজেয়াপ্ত করেছে ইডি
Recommended image5
বায়ুসেনার কমব্যাট হেলিকপ্টার 'বাহুবলী', প্রচণ্ড-তে চড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Related Stories
Recommended image1
শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image2
লুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির অভিযোগ, ফরাসী সংস্কৃতির উপর আঘাত নিয়ে কড়া বার্তা ম্যাক্রোঁর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved