MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • লুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির অভিযোগ, ফরাসী সংস্কৃতির উপর আঘাত নিয়ে কড়া বার্তা ম্যাক্রোঁর

লুভর মিউজিয়ামে দুঃসাহসিক চুরির অভিযোগ, ফরাসী সংস্কৃতির উপর আঘাত নিয়ে কড়া বার্তা ম্যাক্রোঁর

Louvre Museum News: প্যারিসে লুভর জাদুঘরে চুরির ঘটনায়  কী কী খোয়া গেল? এবার সেই তালিকা প্রকাশ করল ফ্রান্সের মন্ত্রী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 20 2025, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
লুভর জাদুঘরে দুঃসাহসিক চুরি
Image Credit : Getty

লুভর জাদুঘরে দুঃসাহসিক চুরি

প্যারিসে লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় কোন কোন জিনিস খোয়া গেল তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে সেদেশের সংস্কৃতি মন্ত্রক। জানা গিয়েছে। প্যারিসের এই বিখ্যাত জাদুঘর থেকে মোট আটটি গয়না চুরি হয়ে গিয়েছে। লুভরের আপোলোঁ গ্যালারি থেকে দুস্কৃতীদের চুরি করা জিনিসের তালিকা প্রকাশ করল প্যারিস সরকার। 

25
কোন কোন জিনিস চুরি হয়েছে?
Image Credit : Getty

কোন কোন জিনিস চুরি হয়েছে?

এই বিষয়ে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রক সূত্রে খবর, লুভরের  আপোলোঁ গ্যালারি থেকে দুস্কৃতীরা মোট আটটি গয়না চুরি করেছে। তার মধ্যে রয়েছে সোনার মুকুট, টিয়ারা, দুল, নীলার নেকলেস । এছাড়াও নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনের ব্যবহৃত একটি দুর্মূল্যের মুকুট। 

Related Articles

Related image1
শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর
Related image2
এসএসসি দুর্নীতিতে ব্যাপক ভাবে জর্জরিত তৃণমূলের জীবন, আদালতে চার্জশিট জমা দিয়ে বিস্ফোরক ইডি
35
কী বলছে প্রশাসন
Image Credit : insta

কী বলছে প্রশাসন

আপোলোঁ গ্যালারি থেকে চুরির ঘটনায় ফ্রান্স প্রশাসন সূত্রে খবর, বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক এই জাদুঘরে চুরির ঘটনায় সব জিনিস নিয়ে পালাতে পারেনি চোরেরা। ইউজিনের ব্যবহৃত দুর্মূল্য মুকুট এবং রিজেন্ট হিরে নিয়ে যেতে পারেনি দুস্কৃতীরা। 

45
ফ্রান্সের ঐতিহ্যের উপর আঘাত
Image Credit : Getty

ফ্রান্সের ঐতিহ্যের উপর আঘাত

ইতিহাস বলছে, ১৬৬১ সালে চতুর্দশ লুই এই অ্যাপোলোঁ গ্যালারি তৈরি করিয়েছিলেন। সোনালি পাতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের দেওয়াল। জাদুঘরের অন্দরে রয়েছে দামী দামী জিনিস। সেখানেই রবিবার আচমকা দুস্কৃতীরা ঢুকে পড়ে। খোয়া যায় বহু মূল্যবান জিনিসপত্র। ঘটনায় শোরগোল এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয় মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের মধ্যেও। ফ্রান্সের ঐতিহ্যবাহী এই মিউজিয়ামে চুরির ঘটনায় আঘাত হেনেছে প্যারিসের ঐতিহাসিক ঐতিহ্যে। 

55
কী বলছে ফ্রান্স সরকার
Image Credit : insta

কী বলছে ফ্রান্স সরকার

ঘটনার পরই দোষীদের কড়া সাজা দেওয়া হবে বলে জানিয়েছে ফ্রান্স সরকার। এই বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, যারা এই ধরণের কাণ্ড ঘটিয়েছেন তাঁদের কাউকে রেয়াত করা হবে না। দোষীদের বিচার হবে। ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্যের উপর আঘাত হানা হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন পাঁচটি শহর কোনগুলি?
Recommended image2
বাংলাদেশে 'নৈতিকতা' রক্ষায় পার্কে অভিযান, তরুণ-তরুণীদের একে অপরের কান ধরে ওঠবস করাল পুলিশ
Recommended image3
ভেনেজুয়েলার কাছে সাবমেরিন-যুদ্ধজাহাজ মোতায়েন রাশিয়ার, এবার কি আমেরিকার সঙ্গে যুদ্ধ?
Recommended image4
বাংলাদেশে হিন্দু নিধনকারীদের বীরের সম্মান! সংখ্যালঘু হত্যাকারীদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের
Recommended image5
কোটিপতিরা সারাদিন কী খান জানেন? চমকে উঠবেন তাঁদের খাদ্যাভ্যাস জানলে!
Related Stories
Recommended image1
শত্রু দেশের ঘুম উড়িয়ে ছিল INS-বিক্রান্ত, দিওয়ালিতে সেনাবাহিনীকে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image2
এসএসসি দুর্নীতিতে ব্যাপক ভাবে জর্জরিত তৃণমূলের জীবন, আদালতে চার্জশিট জমা দিয়ে বিস্ফোরক ইডি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved