প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, ওই পোস্ট প্রধানমন্ত্রী মোদীর প্রতি কংগ্রেসের 'গভীর বিদ্বেষের প্রতিফলন' এবং এটি ব্যক্তিগত আক্রমণের ধারাবাহিকতার অংশ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি ইন্দোনেশইযআ সফররে একটি ভিডিও ক্লিপ কংগ্রেসের মহারাষ্ট্র শাখা শেয়ার করেছিল। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় কংগ্রেসকে। পোস্টটি তীব্র বিরোধিতা করেছে নেটিজেনরা। যদিও এক্স থেকে মুছে ফেলা হয়েছিল। কিন্ত ততক্ষণে পোস্টটি অনেকেই শেয়ার করেছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঘটনাক্রম

নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের সময় সেই দেশের সংসদের স্পিকার পুয়ান মহারানীনেমে এক মহিলাকে তাঁর পাশে বসে থাকতে দেখা যায়। মোদী ও পুয়ান- দুজনের একটি ভিডিও পোস্ট করা হয় এক্স থেকে। সেটির ক্যাপশনে লেখা হয়, 'নিয়ন্ত্রণ করুন উদয়,. নিয়ন্ত্রণ করুন। ' যদিও মূল পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখনও কংগ্রেসের সুরেন্দ্র রাজপুতের অ্যাকাউন্ট-এর সেই ধরনের একটি পোস্ট এখনও রয়েছে।

দেখুন সেই পোস্টঃ

Scroll to load tweet…

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির মহারাষ্ট্র শাখা পোস্টটির তীব্র নিন্দা করেছে। কংগ্রেসকে নোংরা , নারী বিদ্বেষী মানসিকতা প্রদর্শন করেছে বলে বলেও নিশানা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে হিন্দিতে লেখা হয়েছে, 'বরাবরের মতোই, কংগ্রেস আপত্তিকর পোস্টটি মুছে দিয়ে পালিয়ে গেছে। যেখানে ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করছিলেন ভারতের প্রধানমন্ত্রী, এবং যে দেশ তাঁকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত করেছে—সেখানকার একটি ভিডিও কংগ্রেস অত্যন্ত বিকৃতভাবে সম্পাদনা করে প্রকাশ্যে তাদের নোংরা, নারীবিদ্বেষী মানসিকতা প্রদর্শন করেছে।'

Scroll to load tweet…

বিজেপি আরও অভিযোগ করেছে যে, এই ঘটনাটি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কংগ্রেসের অন্তরে থাকা গভীর বিদ্বেষের প্রতিফলন, যিনি এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দলটি এই ঘটনাটিকে ব্যক্তিগত আক্রমণের একটি ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করেছে, যার মধ্যে মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে কথিত অপমানজনক মন্তব্যও রয়েছে।