প্রয়াত সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ সীতারাম ইয়েচুরি

প্রয়াত সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দিল্লি এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সীতারাম ইয়েচুরিকে দিল্লি এইমসের আইসিইউতে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসাধীন ছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১৯ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়েছিল। গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়েছিল ওনার। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সোমবার ৯ সেপ্টেম্বর রাতে তার অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে থাকার পর বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু বলেন, “সীতারামবাবু আর নেই।"