MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে বড় আপডেট-কবে কোথায় আছড়ে পড়বে? কতটা প্রভাব পড়বে বাংলায়

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে বড় আপডেট-কবে কোথায় আছড়ে পড়বে? কতটা প্রভাব পড়বে বাংলায়

Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব কবে, কোথায় আছড়ে পড়বে? ওড়িশা না অন্ধ্রপ্রদেশ, ল্যান্ডফলের সম্ভাব্য তারিখ, সময় ও স্থান নিয়ে বড় আপডেট। বাংলার উপর কী প্রভাব পড়বে, জানুন। সঙ্গে রইল ‘অর্ণব’ নামের অর্থও।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 23 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Image Credit : chatgpt

পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা

উৎসবের আমেজ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন দুশ্চিন্তা। আবহাওয়ার বিভিন্ন মডেল ইঙ্গিত দিচ্ছে, অক্টোবরের শেষ দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সম্ভাব্য সেই ঝড়ের নাম হতে চলেছে ‘অর্ণব’।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অক্টোবর-নভেম্বরেই কেন বাড়ে ঝড়ের ঝুঁকি
Image Credit : Gemini AI

অক্টোবর-নভেম্বরেই কেন বাড়ে ঝড়ের ঝুঁকি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে বছরের দু’টি সময়ে, অক্টোবর এবং নভেম্বর। সমুদ্রের জল তখনও যথেষ্ট উষ্ণ থাকে, ফলে একটি নিম্নচাপ খুব সহজেই শক্তি সঞ্চয় করে ঝড়ের চেহারা নিতে পারে।

Related Articles

Related image1
Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়
Related image2
Govt Camp: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিমা-পেনশন, সব কাজ মিটবে এক জায়গায়! রাজ্যে ৭০ দিনের বিশেষ ক্যাম্প
310
থাইল্যান্ড উপকূল থেকে আন্দামানে ঘূর্ণাবর্ত
Image Credit : gemini

থাইল্যান্ড উপকূল থেকে আন্দামানে ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস সূত্রে খবর, থাইল্যান্ড উপকূল থেকে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই আন্দামান সাগর এলাকায় ঢুকে পড়েছে। এই ঘূর্ণাবর্তই পরবর্তী ধাপে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে শনিবারের মধ্যেই সেই পরিবর্তনের সম্ভাবনা।

410
নিম্নচাপের সম্ভাব্য যাত্রাপথ
Image Credit : Gemini AI

নিম্নচাপের সম্ভাব্য যাত্রাপথ

আন্দামান সাগর থেকে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। প্রথমে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা। তারপর একই দিকে এগোতে এগোতে আরও শক্তিশালী হবে সেটি।

510
মার্কিন মডেল জিএফএসের পূর্বাভাস
Image Credit : AI image - Gemini

মার্কিন মডেল জিএফএসের পূর্বাভাস

এই মডেল অনুযায়ী ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে এবং ২৫ অক্টোবর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৭ অক্টোবর রাতের দিকে ভুবনেশ্বরের কাছাকাছি এলাকায় স্থলভাগে ঢুকতে পারে ঝড়, অর্থাৎ ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশায়।

610
ইউরোপীয় মডেলের হিসাব আলাদা
Image Credit : Getty

ইউরোপীয় মডেলের হিসাব আলাদা

ইউরোপিয়ান মডেল ইসিএমডব্লিউএফও-ও ঘূর্ণিঝড়ের দিকেই ইঙ্গিত করছে। তবে তাদের হিসাবে নিম্নচাপ তৈরি হবে ২৪ অক্টোবর এবং ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৬ অক্টোবর। ২৮ অক্টোবর অপরাহ্নে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে সেটি।

710
ল্যান্ডফল কোথায়, এখনও ধোঁয়াশা
Image Credit : Gemini AI

ল্যান্ডফল কোথায়, এখনও ধোঁয়াশা

দুই মডেলের হিসাবে ল্যান্ডফলের জায়গা ও সময়ে ফারাক রয়েছে। একটি বলছে ওড়িশা, অন্যটি অন্ধ্রপ্রদেশ। ঝড়ের গতিপথ নিয়ে তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যত দিন এগোবে, ছবি তত স্পষ্ট হবে।

810
মৌসম ভবন কী বলছে
Image Credit : Getty

মৌসম ভবন কী বলছে

আবহাওয়ার একাধিক মডেল অক্টোবরের শেষে ঝড়ের ইঙ্গিত দিলেও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত শুধু শক্তিশালী নিম্নচাপের কথাই বলছে। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি না, তা নিয়ে অপেক্ষা করতে হবে।

910
বাংলাতেও পড়তে পারে প্রভাব
Image Credit : Getty

বাংলাতেও পড়তে পারে প্রভাব

ঝড় সরাসরি ওড়িশা বা অন্ধ্রে আছড়ে পড়লেও তার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলা। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। উপকূলবর্তী এলাকায় সতর্ক থাকার প্রয়োজন, বিশেষ করে মৎস্যজীবীদের জন্য।

1010
‘অর্ণব’ নামের অর্থ ও ইতিহাস
Image Credit : X/APSDMA

‘অর্ণব’ নামের অর্থ ও ইতিহাস

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের তৈরি পূর্বনির্ধারিত তালিকা ধরে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইয়েমেন ও ইরান। এই ক্রম অনুযায়ী পরবর্তী নাম ‘অর্ণব’, বাংলাদেশের দেওয়া নাম, যার অর্থ ‘সমুদ্র’ বা ‘সাগর’।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
ঘূর্ণিঝড় অর্ণব
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India China LAC: চিনা সেনা নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি, ITBP কর্তার মন্তব্যের পরই কড়া বার্তা ভারতের
Recommended image2
ATS Mumbai: বড় সাফল্য অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের! মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে পাকড়াও জইশ জঙ্গি
Recommended image3
Sonia Gandhi: প্রথম দেখাতেই প্রেম! X, Instagram-এ পা রেখেই রাজীবের স্মৃতিতে ভাসলেন সোনিয়া
Recommended image4
নভেম্বরেই রাশিয়া থেকে ভারতের হাতে শেষ S-400, আরও শক্তিশালী হবে আকাশ প্রতিরক্ষা
Recommended image5
Bay Of Bengal Cyclone: ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, ২৮-এ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার শঙ্কা
Related Stories
Recommended image1
Durga Puja: ২ বছর পরে ২ বার দুর্গাপুজো ১৫ দিনের ব্যবধানে! স্কুল কলেজ ছুটি থাকবে কোন সময়
Recommended image2
Govt Camp: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিমা-পেনশন, সব কাজ মিটবে এক জায়গায়! রাজ্যে ৭০ দিনের বিশেষ ক্যাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved