
Cyclone Arnab Update: 'অর্ণবের' খেলা শুরু! ফুঁসছে পুরীর সমুদ্র, আগামীকাল কী হবে?
Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে! ২৮ অক্টোবর ওড়িশার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা ঘিরে জারি হয়েছে একাধিক জেলায় সতর্কতা। দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে
Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় অর্ণবের দাপট, ২৮ অক্টোবর ওড়িশায় আছড়ে পড়ার আশঙ্কা! একাধিক জেলায় সতর্কতা
শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাব ঘিরে উদ্বেগ বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকায়। ইতিমধ্যেই দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন।
মঙ্গলবার, ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টার অবস্থান সংক্রান্ত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। পুরী, গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিভিন্ন জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার। রায়গড়া, কোরাপুট, নবরঙ্গপুর, গঞ্জাম ও পুরী জেলার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খোর্ধা জেলাতেও নির্দিষ্ট সময় থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ রয়েছে। পাশাপাশি, ওড়িশা সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষার সূচি পরিবর্তনের খবরও সামনে এসেছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, স্থলভাগে আছড়ে পড়ার সময় এবং বৃষ্টির পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়া দফতর ও স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।