MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'দিতোয়া'র দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন, ভারতীয়দের দেশে ফেরাতে এয়ার লিফটের ব্যবস্থা কেন্দ্রের

'দিতোয়া'র দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন, ভারতীয়দের দেশে ফেরাতে এয়ার লিফটের ব্যবস্থা কেন্দ্রের

Cyclone Ditwah Update News: ঘূর্ণিঝড় দিতোয়ায় বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এবার পড়শী দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য এয়ার লিফটের সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 30 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিতোয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কা
Image Credit : ANI

দিতোয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কা

ঘূর্ণিঝড় দিতোয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। ঝড়ের তাণ্ডবে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৩ জন। নিখোঁজ ২০০-রও বেশি মানুষজন। ঝড়ের তোড়ে লণ্ডভণ্ড রাজধানী কলম্বো সহ গোটা দ্বীপরাষ্ট্র। এই অবস্থায় পড়শী দেশের পাশে দাঁড়াতে  আগেই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভারতের অপারেশন সাগর বন্ধু
Image Credit : ANI

ভারতের অপারেশন সাগর বন্ধু

শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে শুক্রবার থেকে অপারেশন সাগর বন্ধু চালাচ্ছে ভারত সরকার। এছাড়াও সেদেশে ঘুরতে গিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য এবার নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান, একটি আইএল-৭৬ এবং একটি সি-১৩০জে শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয় ফেরানোর কাজ শুরু করবে তারা। 

Related Articles

Related image1
ন্যাশনাল হেরাল্ড কেসে ফের বিপাকে মা-ছেলে, সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের
Related image2
পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় বাঙালি মৎস্যজীবীর, দেহ ফিরে পেতে উৎকন্ঠায় পরিবার
35
কোন পথে দিতোয়ার অভিমুখ?
Image Credit : ANI

কোন পথে দিতোয়ার অভিমুখ?

এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন যে- ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যে শ্রীলঙ্কা থেকে সরে গিয়েছে। বর্তমানে তামিলনাড়ুর দিকে রয়েছে ঝড়টি। তবে শ্রীলঙ্কায় ল্যাণ্ডফল না হলেও আফটার এফেক্ট রয়েছে অনেক। ফল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শ্রীলঙ্কায়। যার কারণে বিপর্যস্ত জনজীবন। বাধার মুখে বিমান পরিষেবাও। 

45
বাড়ছে মৃতের সংখ্য়া
Image Credit : ANI

বাড়ছে মৃতের সংখ্য়া

ঘূর্ণিঝড় দিতোয়ার কারণে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ১৫০ জন নিখোঁজ। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর শ্রীলঙ্কায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সমস্ত নদীর জলস্তর বেড়েছে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্কুলগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, কলম্বোয় বিমান অবতরণ করতে না পারলে তা তিরুবনন্তপুরম বা কোচিতে ঘুরিয়ে দেওয়া হবে। জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক রাস্তা ভেঙে গিয়েছে।

55
দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদী সরকার
Image Credit : ANI

দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদী সরকার

আছড়ে পড়ার আগেই শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব দেখিয়েছে দিতোয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৯ জনের। দ্বীপরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ এবার ঘূর্ণিঝড় দিতোয়ার অভিমুখ ভারতের দিকে। রবিবার তামিলনাড়়ু-পুদুচেরি-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে আছড়ে পড়তে পারে। এদিকে পড়শী দেশের ঝড়ের তাণ্ডবে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach Janta Party: তেলাপোকা থেকে ট্রেন্ডিং রাজনীতি! CJP ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নিয়ে চর্চা তুঙ্গে
Recommended image2
মেলোডি’র চেয়েও মিষ্টি উপহার! মেলোনিকে কী দিলেন মোদী? ছবি ও ঐতিহ্যের গল্প দেখে চমকে যাবেন
Recommended image3
Ayodhya: রাম মন্দিরের জন্য সেরা ফুল এবার অযোধ্যাতেই, তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ফ্লাওয়ার সেন্টার
Recommended image4
Cow Slaughter: 'গরু কাটলে ফল ভালো হবে না', হুমায়ুন কবীরের মন্তব্যে ফুঁসে উঠলেন জগদ্গুরু সতীশচার্য
Recommended image5
NEET-UG: প্রশ্নফাঁস কাণ্ডে সংসদীয় কমিটির জেরার মুখে NTA প্রধান, ৫ ঘণ্টা ধরে চলল বৈঠক
Related Stories
Recommended image1
ন্যাশনাল হেরাল্ড কেসে ফের বিপাকে মা-ছেলে, সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের
Recommended image2
পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় বাঙালি মৎস্যজীবীর, দেহ ফিরে পেতে উৎকন্ঠায় পরিবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved