MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ন্যাশনাল হেরাল্ড কেসে ফের বিপাকে মা-ছেলে, সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

ন্যাশনাল হেরাল্ড কেসে ফের বিপাকে মা-ছেলে, সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

National Herald Case: ফের বিপাকে রাহুল গান্ধী ও তার মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জ গঠন পুলিশের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 30 2025, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিপাকে সোনিয়া গান্ধী
Image Credit : ANI

বিপাকে সোনিয়া গান্ধী

বছর শেষের আগে নতুন করে বিপদ বাড়ল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। সৌজন্যে-ন্যাশনাল হেরাল্ড মামলা। ফের সোনিয়া গান্ধী ও তার ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মামলা দায়ের করল দিল্লি পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW)। এই ঘটনায় মোট ছয়জনের বিরুদ্ধে নতুনভাবে দায়ের করা এফআইআর–এ এসব অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সোনিয়া গান্ধী  ও তার ছেলে রাহুল।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী কারণে ফের মামলা?
Image Credit : Asianet News

কী কারণে ফের মামলা?

সূত্রের খবর, এফআইআর-এ স্যাম পিত্রোদা সহ আরও তিনজন ব্যক্তি এবং তিনটি সংস্থার নামও উল্লেখ করা হয়েছে। সেগুলি হলো অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল), ইয়ং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড। অভিযোগে বলা হয়েছে, এখন বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল প্রতিষ্ঠান এজেএল-কে “জালিয়াতির মাধ্যমে দখল করার” উদ্দেশ্যে একটি অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। 

Related Articles

Related image1
ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলে উঠল কৃষ্ণ সাগর! ফের রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা জেলেনস্কি সরকারের
Related image2
ট্রাম্পের 'ঔপনিবেশিক' হুমকির অভিযোগ, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশ আমেরিকার
35
সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে কী অভিযোগ ?
Image Credit : ANI

সোনিয়া-রাহুল গান্ধীর বিরুদ্ধে কী অভিযোগ ?

সূত্রের খবর, কলকাতার শেল কোম্পানি ডোটেক্স মার্চেন্ডাইজ ইয়াং ইন্ডিয়ানকে ১ কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ইয়াং ইন্ডিয়ান একটি অ-লাভজনক সংস্থা, যেখানে সোনিয়া ও রাহুল ৭৬ শতাংশ শেয়ার রেখেছে নিজেদের কাছে। অভিযোগ, এই লেনদেনের মাধ্যমে ইয়াং ইন্ডিয়ান কংগ্রেসকে ৫০ লাখ টাকা দেয় এবং পরবর্তীতে প্রায় ২,০০০ কোটি টাকার সম্পদ-সম্পন্ন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর নিয়ন্ত্রণ অর্জন করে। গত ৩ অক্টোবর দায়ের হওয়া এফআইআরটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। ইডির তরফে দিল্লি পুলিশের কাছে সোনিয়া-রাহুল সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

45
কী কী বলা হয়েছে অভিযোগে?
Image Credit : ANI

কী কী বলা হয়েছে অভিযোগে?

প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর ৬৬(২) ধারার আওতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে কোনও সংস্থাকে নির্ধারিত অপরাধে এফআইআর দায়ের ও তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে। এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার একদিন পরই নতুন এফআইআরটি সামনে আসে। আদালত নতুন তারিখ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে। 

55
ন্যাশনাল হেরাল্ড কেস কী?
Image Credit : ANI

ন্যাশনাল হেরাল্ড কেস কী?

২০১২ সালে প্রথম সামনে আসে ন্যাশনাল হেরাল্ড কেস ও কংগ্রেস পরিবারের (গান্ধী পরিবার) বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগ। সেই সময় বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দিল্লির ট্রায়াল কোর্টে অভিযোগ জানিয়ে বলেছিলেন যে, ‘’অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) অধিগ্রহণের ক্ষেত্রে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের সঙ্গে কংগ্রেস নেতারা জড়িত।'' উল্লেখ্য, এজেএলই প্রকাশ করত ন্যাশনাল হেরাল্ড—একটি পত্রিকা।  যা ১৯৩৮ সালে জওহরলাল নেহরু সহ স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Manipur Attack: মণিপুরে কংগ্রেস বিধায়কের বাড়িতে গ্রেনেড হামলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Recommended image2
Film Festival: শ্রীনগরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিরাপত্তা আঁটোসাঁটো করতে উচ্চ পর্যায়ের বৈঠক আইজিপি-র
Recommended image3
BRICS Forum: দিল্লিতে শুরু বিচারপতিদের সম্মেলন, একাধিক দেশের সঙ্গে বৈঠক করলেন CJI
Recommended image4
Indus Waters Treaty: লাদাখে সিন্ধুর জল ধরে রাখার উদ্যোগ, পাকিস্তানকে বার্তা ভারতের
Recommended image5
Bihar Floods: আকাশে চক্কর কেটে বন্যা পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী, ত্রাণে জোর দেওয়ার নির্দেশ
Related Stories
Recommended image1
ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলে উঠল কৃষ্ণ সাগর! ফের রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা জেলেনস্কি সরকারের
Recommended image2
ট্রাম্পের 'ঔপনিবেশিক' হুমকির অভিযোগ, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধের নির্দেশ আমেরিকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved