MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Cyclone Murasu: সময়ের থেকে আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু! কবে কোথায় কত গতিতে তাণ্ডব চালাবে জানুন

Cyclone Murasu: সময়ের থেকে আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু! কবে কোথায় কত গতিতে তাণ্ডব চালাবে জানুন

Cyclone Murasu Big Update: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'মুরাসু'। ঘণ্টায় ১০০-১১০ কিমি গতিবেগে ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩ নভেম্বর ভোরের মধ্যে নেল্লোর-নারসাপুরের মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা। নামের মানে ও বঙ্গে প্রভাব জানুন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 01 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'মুরাসু'
Image Credit : Asianet News

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'মুরাসু'

'অর্ণব'-এর তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হল নতুন ঘূর্ণিঝড় 'মুরাসু'। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের পূর্বাভাস ছিল, রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। কিন্তু তার আগেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে নিম্নচাপটি। ধীরে ধীরে সেটি উপকূলের দিকে এগোচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পিছনে প্রাচীন তামিল ঢাক
Image Credit : Asianet News

পিছনে প্রাচীন তামিল ঢাক

'মুরাসু' নামটি ভারতের দেওয়া, একটি তামিল শব্দ। মুরাসু এক ধরনের প্রাচীন তামিল ঢাক। কোনও প্রাকৃতিক দুর্যোগ আসার আগে এই বাদ্যযন্ত্র বাজিয়েই সাধারণ মানুষকে সতর্ক করা হত।

Related Articles

Related image1
10 Guidelines: চোরবাগানের মত ঘটনা আর না! কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর জন্য ১০টি নির্দেশিকা জারি নবান্নের
Related image2
8th Pay Commission: ৮ম বেতন কমিশনে ৭% ইনক্রিমেন্টের দাবি, ১০ বছরে কত বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন?
310
এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড়?
Image Credit : X

এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড়?

রবিবার সকাল সাড়ে ১১টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১২.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি। চেন্নাই থেকে ৫৬০ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং নেল্লোর থেকে ৬৩০ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল সেটি। গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ২৩ কিমি বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপটি।

410
আরও শক্তি বাড়াবে 'মুরাসু'
Image Credit : Gemini AI

আরও শক্তি বাড়াবে 'মুরাসু'

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। ২ নভেম্বর সকালের দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

510
কত হবে গতিবেগ?
Image Credit : Gemini AI

কত হবে গতিবেগ?

আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

610
কখন আছড়ে পড়বে?
Image Credit : Gemini AI

কখন আছড়ে পড়বে?

আইএমডি-র হিসেবে ২ নভেম্বর মধ্যরাত (রাত সাড়ে ১১টা) থেকে ৩ নভেম্বর ভোর ৪টের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। অর্থাৎ মঙ্গলবার ভোরের দিকেই ল্যান্ডফলের সম্ভাবনা। তৈরির সময় এগিয়ে আসায় ল্যান্ডফলও এগিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

710
কোথায় হবে ল্যান্ডফল?
Image Credit : Gemini AI

কোথায় হবে ল্যান্ডফল?

উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে 'মুরাসু'। নেল্লোর ও নারসাপুরের মাঝখান দিয়ে স্থলভাগে ঢুকবে সেটি। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে।

810
'অর্ণব'-এর ক্ষত এখনও টাটকা
Image Credit : ANI

'অর্ণব'-এর ক্ষত এখনও টাটকা

২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল অতি তীব্র ঘূর্ণিঝড় 'অর্ণব'। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর প্রাথমিক হিসেবে রাজ্যে প্রায় ৪,৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্ধ্রের পাশাপাশি ওড়িশাতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।

910
এক সপ্তাহে দ্বিতীয় ঘূর্ণিঝড়
Image Credit : Gemini AI

এক সপ্তাহে দ্বিতীয় ঘূর্ণিঝড়

এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। 'অর্ণব'-এর ধাক্কা সামলে ওঠার আগেই ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা।

1010
পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?
Image Credit : ai

পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?

স্বস্তির খবর, 'মুরাসু'র তেমন কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তার পর থেকে আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Pollution Rules: আজ থেকে দিল্লিতে দূষণ রুখতে ৫ কড়া নিয়ম! বাতিল করা হল পুরনো গাড়ি
Recommended image2
Indian Air Force: বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত, দায়িত্ব নিয়েই জানালেন 'VAYU' ভিশন-এর কথা
Recommended image3
Now Playing
India Bloc ‘Chalo Dilli’: ‘চলো দিল্লি’তে উপচে পড়ল ভিড়! স্লোগান-গানে জমজমাট রামলীলা ময়দান
Recommended image4
BULLET TRAIN: দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে গুয়াহাটি ছুটবে বুলেট ট্রেন, রইল ভাড়া - সময়
Recommended image5
SBI-র পর ফের ধাক্কা! এবার আরও এক ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য হ্যাকারদের নিশানায়
Related Stories
Recommended image1
10 Guidelines: চোরবাগানের মত ঘটনা আর না! কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর জন্য ১০টি নির্দেশিকা জারি নবান্নের
Recommended image2
8th Pay Commission: ৮ম বেতন কমিশনে ৭% ইনক্রিমেন্টের দাবি, ১০ বছরে কত বাড়বে কেন্দ্রীয় কর্মীদের বেতন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved