MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • DA Hike News: ডিএ কত শতাংশ বাড়ছে কর্মচারীদের? কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত হল?

DA Hike News: ডিএ কত শতাংশ বাড়ছে কর্মচারীদের? কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত হল?

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। এদিনের বৈঠকে রেল মন্ত্রকের মোট ১০,৭৮৩ কোটি টাকা ব্যয়ে তিনটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 09 2026, 10:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই DA বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার DA বৃদ্ধির ঘোষণা করে। এবারও অক্টোবর মাসে, বিশেষ করে নবরাত্রি বা দশহরার সময়ের কাছাকাছি DA বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। এদিনের বৈঠকে রেল মন্ত্রকের মোট ১০,৭৮৩ কোটি টাকা ব্যয়ে তিনটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলির আওতায় প্রায় ৬৫৬ কিলোমিটার রেলপথের সম্প্রসারণ হবে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ১৪টি জেলার উপর দিয়ে এই প্রকল্পগুলি যাবে।

35
Image Credit : stockPhoto

এই প্রকল্পের ফলে প্রায় ৪,৭৯০টি গ্রামের রেল যোগাযোগ উন্নত হবে। প্রায় ৫৬ লক্ষ মানুষ এর সুবিধা পাবেন বলে সরকারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি বছরে প্রায় ২.৭ কোটি টন অতিরিক্ত পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হবে।

45
Image Credit : Gemini

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলেও জানা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৩ শতাংশ বাড়তে পারে। সেই সম্ভাবনা বাস্তব হলে বর্তমানে ৬০ শতাংশ থাকা DA বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। তবে এখনও পর্যন্ত এটি সরকারি ঘোষণা নয়।

55
Image Credit : stockPhoto

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি ২০২৬ থেকে DA ২ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। একই হারে কেন্দ্রীয় পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা DR-ও বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়। কর্মীদের DA নিয়ে সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষা করতে হবে। অক্টোবর মাসে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
BRICS Summit: ২১ দেশের নেতা, শতাধিক নিরাপত্তা-গতিবিধি— ব্রিকস সম্মেলনে দিল্লির যানজট আসলে কতটা যুক্তিসঙ্গত?
Recommended image2
Hindu Temples: কামাখ্যা-তারাপীঠ থেকে পুরী! হিন্দু রীতি মেনেই এই মন্দিরগুলিতে মাছ-মাংস-মদ নিবেদন, জানুন ইতিহাস
Recommended image3
Bank Strike: কাল থেকে টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! ছুটি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে ব্যাহত হতে পারে ATM পরিষেবা
Recommended image4
DA Arrears: বকেয়া ডিএ ৬ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে কর্মচারীদের, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
Recommended image5
Supreme Court: CJP বিক্ষোভে যুক্ত ১৪ বছরের কিশোরীকে হুমকি, কড়া অবস্থান নিল শীর্ষ আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved