MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বড় ঘোষণা রাজ্যের! অবশেষে DA বাড়ল সরকারি কর্মচারীদের! ৪ কিস্তিতে বকেয়া মেটানোর বিজ্ঞপ্তি জারি

বড় ঘোষণা রাজ্যের! অবশেষে DA বাড়ল সরকারি কর্মচারীদের! ৪ কিস্তিতে বকেয়া মেটানোর বিজ্ঞপ্তি জারি

কেন্দ্র সুখবর দিয়েছে আগেই। এবার সেই পথে হেঁটেই ভালো খবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হল। জানা গিয়েছে ৪ কিস্তিতে বকেয়া টাকা মেটাবে সরকার। কত টাকা বাড়তি ঢুকবে অ্যাকাউন্টে

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 10 2024, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : our own

কিছুদিন আগেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে কেন্দ্র সরকার। তারপর থেকেই কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : our own

এবার ফের আরও এক রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হল।

312
Image Credit : our own

ইতিমধ্যেই সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানিয়ে রাখি, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা ডিএ পান, তাঁদের নয় শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে সরকার তরফে।

412
Image Credit : our own

শুধু তাই নয়, তাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, সম্প্রতি এই ঘোষণা করেছে রাজ্য সরকার।

512
Image Credit : Twitter

সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের তরফে মহার্ঘ ভাতা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নয় শতাংশ বাড়ানো হচ্ছে।

612
Image Credit : Facebook

এই নয়া ডিএ যা কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। জানিয়ে রাখি, এর আগে ২৩০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হত এই সরকারি কর্মীদের। এবার তা বেড়ে হচ্ছে ২৩৯ শতাংশ।

712
Image Credit : Getty

নভেম্বর মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত হারে ডিএ মিলবে। অর্থাৎ এবার থেকে সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

812
Image Credit : our own

পাশাপাশি নয় মাসের বকেয়া ডিএ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কিস্তিতে মিলবে সেই বকেয়া।

912
Image Credit : our own

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ আছে তা চার কিস্তিতে সমপরিমাণ টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হবে।

1012
Image Credit : our own

নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে মাসে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা।

1112
Image Credit : our own

সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে কোনো রাজ্য সরকারি কর্মচারীর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তিঁনি যার নাম উল্লেখ করে গিয়েছিলেন, তাকে ডিএ দেওয়া হবে।

1212
Image Credit : our own

অবসরপ্রাপ্তদের এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
AFSPA Extension: অরুণাচল প্রদেশের ৩ জেলায় আরও ৬ মাস বাড়ল আফস্পার মেয়াদ
Recommended image2
ECI Controversy: জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজয়ন্তী থেকেই পথে সিজেপি, মুম্বই থেকে শুরু আন্দোলন?
Recommended image3
Bank Strike: ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট
Recommended image4
Amit Shah: উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজ খতম করেছে বিজেপি, বিরাট বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Recommended image5
উড়ানের আগে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ Air India-র পাইলট, করা হল সাসপেন্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved