Lok Sabha MPs: লোকসভার সাংসদদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সবাই নেন। ব্যতিক্রম শুধু দুই সাংসদ। আলাদা দুই দলের দুই সাংসদ কোনও মাসেই বেতন নেন না। এই দুই সাংসদই অর্থবান। এই কারণেই তাঁরা লোকসভা থেকে বেতন নেন না। তবে অনেক অর্থবান সাংসদই বেতন নেন। ফলে এই দুই সাংসদ ব্যতিক্রমী।

DID YOU
KNOW
?
সবাই বেতন নেন না
লোকসভা ও রাজ্যসভার সব সাংসদেরই বেতন ও ভাতা প্রাপ্য হলেও, সবাই বেতন নেন না।

Lok Sabha: লোকসভার দুই সাংসদ বেতন নেন না। তাঁদের মধ্যে একজন আবার কোনওরকম ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধাও নেন না। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে জানা গিয়েছে, এই দুই সাংসদের একজন হরিয়ানার (Haryana) কুরুক্ষেত্রের (Kurukshetra) বিজেপি (BJP) সাংসদ নবীন জিন্দল (Naveen Jindal) এবং অপরজন মণিপুরের (Manipur) ইম্ফলের (Imphal) কংগ্রেস (Congress) সাংসদ ড. বিমল আকোজাম আনগোমচা (Dr Bimol Akoijam Angomcha)। দুই সাংসদের দলগত অবস্থান, বাসস্থান বিপরীত মেরুতে। কিন্তু তাঁরা এক্ষেত্রে একই জায়গায়। তাঁদের দলের বাকি সব সাংসদই বেতন নেন। তবে লোকসভা সচিবালয় (Lok Sabha Secretariat) সূত্রে জানা গিয়েছে, শুধু দু'জন সাংসদই বেতন নেন না। এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের অবস্থানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

অন্যতম ধনী সাংসদ জিন্দল

গত লোকসভা নির্বাচনের সময় পেশ করা হলফনামা অনুযায়ী, শিল্পপতি জিন্দলের ঘোষিত সম্পত্তি ১,২৪১ কোটি টাকার। তিনি দান-ধ্যান করেন। সেই ধারা বজায় রেখেই তিনি লোকসভা থেকে বেতন নিচ্ছেন না। অন্যদিকে, আনগোমচার পেশ করা হলফনামা অনুযায়ী, তাঁর ঘোষত সম্পত্তি ৯৭ লক্ষ টাকার। লোকসভার অন্যতম ধনী সাংসদ জিন্দল। তবে তিনি সবচেয়ে ধনী সাংসদ নন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুরের (Guntur) তেলুগু দেশম পার্টি (Telugu Desam Party) সাংসদ চন্দ্রশেখর পেম্মাসানি (Chandra Sekhar Pemmasani) বর্তমান লোকসভার সবচেয়ে ধনী সাংসদ। তাঁর ঘোষিত সম্পত্তি ৫,৭০৫ কোটি টাকার। দ্বিতীয় স্থানে তেলঙ্গানার (Telangana) চেভেল্লার (Chevella) বিজেপি সাংসদ কোন্দা বিশ্বেশ্বর রেড্ডি (Konda Vishweshwar Reddy)। তাঁর ঘোষিত সম্পত্তি ৪,৫৬৮ কোটি টাকার। তবে এরপরেও তাঁরা লোকসভা থেকে বেতন নিচ্ছেন।

সব সাংসদ বেতন নেন না?

লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দুই সাংসদের আসন খালি। ফলে ৫৪১ জন সাংসদ আছেন। তাঁদের মধ্যে ৪৮১ জন সাংসদ প্রতি মাসে বেতন নেন। বাকিরা সবাই বেতন ও ভাতা নেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।