MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • জোড়া সুখবর! অষ্টম বেতন কমিশন থেকে DA বৃদ্ধি- কেন্দ্রীয় কর্মীদের জন্য নয়া আপডেট, কবে মিলবে বর্ধিত টাকা?

জোড়া সুখবর! অষ্টম বেতন কমিশন থেকে DA বৃদ্ধি- কেন্দ্রীয় কর্মীদের জন্য নয়া আপডেট, কবে মিলবে বর্ধিত টাকা?

অষ্টম বেতন কমিশন ২০২৬ থেকে কার্যকর হতে পারে, যা বেসিক বেতন ৩২,৫০০ টাকা পর্যন্ত বাড়াতে পারে। এর পাশাপাশি, AICPI সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মীদের জন্য অগস্ট থেকে ৩ শতাংশ ডিএ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 14 2026, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : X

দীর্ঘদিন ধরে খবরে আছেন কেন্দ্রীয় কর্মীরা। গত বছরই ঘোষণা হয়েছে অষ্টম বেতন কমিশনের কথা। যা চলতি বছর অর্থাৎ ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে, এখনও নতুন করে হয়নি কোনও ঘোষণা। এরই মাঝে DA বৃদ্ধি নিয়ে এল নয়া আপডেট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

রথের আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য এল জোড়া সুখবর। পে কমিশন থেকে DA বৃদ্ধি- কেন্দ্রীয় কর্মীদের জন্য নয়া আপডেট। জেনে নিন কবে থেকে কার্যকর হচ্ছে পে কমিশন। তেমনই কবে বাড়ছে ডিএ।

Related Articles

Related image1
7th Pay Commission: লটারি লাগতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের, সপ্তম পে কমিশন নিয়ে এল বিরাট আপডেট
Related image2
DA Hike News: ৩ শতাংশ ডিএ বাড়ল এই সরকারি কর্মচারীদের, আগামী মাসের বেতনের সঙ্গেই মিলবে
37
Image Credit : Getty

সদ্য প্রকাশ্যে আসা একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশনে ১৮ হাজার টাকা বেসিক বেড়ে পৌঁছাতে পারে ৩২ হাজার ৫০০ টাকায়। নূন্যতম পেনশন হবে ২৭ হাজার। এর দ্বারা উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৯ লক্ষ প্রাক্তন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

47
Image Credit : AI generated

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ গুণ বাড়ানোর দাবি উঠেছে। অনেকের আশা অন্তত ৩ গুণের অধিক বাড়লেই ১৮ হাজার টাকা বেসিক বেড়ে পৌঁছাতে পারে ৩২ হাজার ৫০০ টাকায়। নূন্যতম পেনশন হবে ২৭ হাজার।

57
Image Credit : Gemini

এখন প্রশ্ন হলে কবে থেকে মিলবে বাড়তি টাকা। জানা যাচ্ছে, ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে মিলবে এই বর্ধিত টাকা। আর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। সেক্ষেত্রে মিলবে পুরো টাকা এরিয়ার।

67
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশন নিয়ে সর্বত্র যখন চর্চা চলছে তখন এল আরও এক নয়া খবর। জানা যাচ্ছে, অগস্ট থেকে মিলবে বর্ধিত ডিএ। সূত্র অনুসারে, একধাক্কায় ৩ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।

77
Image Credit : Google

এবার শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক প্রায় ০.৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর ডিএ হিসেব করার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত জরুরী। এপ্রিল পর্যন্ত এআইসিপিআই তথ্য অনুযায়ী ডিএ কমপক্ষে ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মে মাসের পরিসংখ্যান অনুসারে, পরিবর্তনের সুযোগ কম। এমনকি, মার্চের তুলনায় এপ্রিলে এআইসিপিআই সূচক ০.৮ পয়েন্ট বেড়ে ১৪৯.৯০ তে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল ১৪৮.৫০ এবং জানুয়ারিতে ছিল ১৪৮.৬০। এমনকী, ২০২৬ সালের মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়েছে ৪.৭২ শতাংশ। সব মিলিয়ে বাড়তে পারে ৩ শতাংশ ডিএ।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahul Vs BJP: জ্ঞানেশ কুমার ও SIR ইস্যুতে একসঙ্গে ময়দানে ১২ মুখ্যমন্ত্রী, রাহুলকে কী বললেন যোগী-শুভেন্দু?
Recommended image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের আলোচনায় কর্মীদের বেতন, ফিটমেন্ট ও পেনশন সংক্রান্ত NC-JCM এবং BPMS-এর দাবিগুলো জেনে নিন
Recommended image3
Motor Insurance: গাড়ির ইনস্যুরেন্সে বড় বদল! ডিলারের দাপট কমবে, ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে বিকল্প
Recommended image4
Today’s News in Bengali Live: Rahul Vs BJP - জ্ঞানেশ কুমার ও SIR ইস্যুতে একসঙ্গে ময়দানে ১২ মুখ্যমন্ত্রী, রাহুলকে কী বললেন যোগী-শুভেন্দু?
Recommended image5
Bank strike Deferred: রাত ৯:৩০ মিনিটে বৈঠকেই সমাধান সূত্র, অবশেষে স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট
Related Stories
Recommended image1
7th Pay Commission: লটারি লাগতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের, সপ্তম পে কমিশন নিয়ে এল বিরাট আপডেট
Recommended image2
DA Hike News: ৩ শতাংশ ডিএ বাড়ল এই সরকারি কর্মচারীদের, আগামী মাসের বেতনের সঙ্গেই মিলবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved