সাত সকালে কেঁপে উঠল চেন্নাইয়ের আন্নাসালাই। বুধবার সকালে আচমকাই কম্পন অনুভূত হয় চেন্নাইয়ের আন্নাসালাই-এর মাউন্ট রোডে।

সাত সকালে কেঁপে উঠল চেন্নাইয়ের আন্নাসালাই। বুধবার সকালে আচমকাই কম্পন অনুভূত হয় চেন্নাইয়ের আন্নাসালাই-এর মাউন্ট রোডে। ঘটনার জেরে কেঁপে ওঠে একটি লয়েডস রোড এলাকার একটি তিন তলা বাড়ি। জানা যাচ্ছে ওই বাড়িটিতে একটি প্রাইভেট কোম্পানির অফিস রয়েছে। আজ সকালে প্রথম কম্পন টের পান ওই অফিসের কর্মীরাই। আচমকা সকালে বাড়িটি কেঁপে ওঠায় ভয় চিৎকার করে ওঠেন কোম্পানিতে কর্মরত কর্মচারীরা। সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান তাঁরা। এখনও এই ভূমিকম্প নিয়ে কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিকটবর্তী এলাকায় মেট্রোর কাজের কারণেই এই ভূমিকম্প।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিস্তারিত আসছে....