MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Eid Al Fitr Mubarak 2026: সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শুরু চাঁদ দেখার প্রস্তুতি, ভারতে খুশির ইদ কবে?

Eid Al Fitr Mubarak 2026: সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শুরু চাঁদ দেখার প্রস্তুতি, ভারতে খুশির ইদ কবে?

Eid Al Fitr Mubarak 2026: রমজান মাস শেষে খুশির ইদ। কিন্তু ভারতে এবং সংযুক্ত আরব-আমিরশাহী, দুবাইতে কবে পালিত হচ্ছে ইদ? কোন সময়ে দেখা যাবে ইদের পবিত্র চাঁদ? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 20 2026, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারতে কবে এবং কোন সময়ে পালিত হবে খুশির ইদ (Eid Ul Fitr 2026)
Image Credit : X

ভারতে কবে এবং কোন সময়ে পালিত হবে খুশির ইদ (Eid Ul Fitr 2026)

 পবিত্র রমজান মাস শেষের পথে। এখন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অপেক্ষা শাওয়াল মাসের বাঁকা চাঁদের, যা বয়ে আনবে খুশির ইদ। ২০২৬ সালের ইদ-উল-ফিতর ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ২০ মার্চ পালিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজধানী দিল্লিতে শুক্রবার দেখা যেতে পারে ইদের চাঁদ?
Image Credit : Asianet News

রাজধানী দিল্লিতে শুক্রবার দেখা যেতে পারে ইদের চাঁদ?

রমজান মাসের সমাপ্তি ও শাওয়াল মাসের আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে রাজধানীসহ সমগ্র দেশ। মৌসম ভবন ও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০ মার্চ সন্ধ্যায় দিল্লি এনসিআর (Delhi NCR) আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Basirhat TMC News: প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ, 'ভূমি পুত্র' চেয়ে পোস্টার
Related image2
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এই জিনিসগুলো নিয়ে উঠলেই জরিমানা, যাত্রীদের জন্য চালু নয়া নিয়ম
36
চাঁদ দেখার সময়সূচি
Image Credit : Getty

চাঁদ দেখার সময়সূচি

দিল্লিতে আজ সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে চাঁদ দেখা যাওয়ার একটি বিশেষ সময়সীমা (Viewing Window) রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পশ্চিম আকাশে নজর রাখলে দেখা মিলতে পারে সেই কাঙ্ক্ষিত একফালি চাঁদের। কারণ, ইসলাম ধর্মে একমাসজুড়ে পালন করা হয় সংযম বা রোজা। ৩০ দিনের রোজা শেষে পালিত হয় খুশির ইদ (Eid)। 

46
ইদের দিনক্ষণের সঠিক সময়?
Image Credit : Getty

ইদের দিনক্ষণের সঠিক সময়?

ইসলামি নিয়ম অনুযায়ী, শুক্রবার  যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে  শুক্রবার দেশজুড়ে পালিত হবে পবিত্র ইদ-উল-ফিতর। তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে ইদ একদিন পিছিয়ে অর্থাৎ ২১ মার্চ, শনিবার উদযাপিত হবে।

56
আরব দেশে কবে ইদ পালিত হবে?
Image Credit : Getty

আরব দেশে কবে ইদ পালিত হবে?

আরব আমিরশাহে ২০ মার্চ হতে পারে ইদুল ফিতর।  চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী এই পূর্বাভাস দেওয়া হলেও, দেশটির চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। চাঁদ দেখার তারিখ:- ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবি সহ দেশটির বিভিন্ন প্রান্তের পর্যবেক্ষকরা শাওয়াল মাসের বাঁকা চাঁদের সন্ধানে আকাশে নজর রাখবেন। চাঁদ রাত: ধর্মীয় রীতি অনুযায়ী ১৯ মার্চ সন্ধ্যাটি 'চাঁদ রাত' হিসেবে পালিত হবে। চূড়ান্ত ঘোষণা:- শুধুমাত্র খালি চোখে বা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাঁদ দেখার সত্যতা নিশ্চিত হওয়ার পরই ইদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

66
খুশির ইদ কবে পালিত হবে?
Image Credit : Getty

খুশির ইদ কবে পালিত হবে?

ভারতে পবিত্র রমজান মাস একদম শেষ ধাপে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সিয়াম বা পবিত্র রোজার মাস কাটিয়ে এখন দেশজুড়ে খুশির ইদের অপেক্ষা। তবে ইদ ঠিক কবে পালিত হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট দিনে চাঁদ দেখার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মীয় ঐতিহ্য ও নিয়ম মেনে দেশের মুসলিম সমাজ তাঁদের রোজা পালন অব্যাহত রাখবেন। উল্লেখ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই চাঁদ দেখার প্রস্ততি শুরু হয়ে গিয়েছে, যার প্রভাব সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর চাঁদ দেখার ওপর পড়ে থাকে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Police: তেরঙ্গা যাত্রা নিয়ে অভিজিৎ দিপকে-কে নোটিশ, পাল্টা সরকারকে তোপ CJP নেতার
Recommended image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Recommended image3
Petrol Diesel Price Today: আপনার শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?
Recommended image4
Now Playing
নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
Recommended image5
পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? প্রকাশ্যে নয়া চমক
Related Stories
Recommended image1
Basirhat TMC News: প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ, 'ভূমি পুত্র' চেয়ে পোস্টার
Recommended image2
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এই জিনিসগুলো নিয়ে উঠলেই জরিমানা, যাত্রীদের জন্য চালু নয়া নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved