Jhansi News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বিয়ের কিছুদিন পরেই এক যুবকের জীবনে নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। তাঁর প্রাণ সংশয় হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

DID YOU
KNOW
?
বিবাহ-বহির্ভূত সম্পর্ক
উত্তরপ্রদেশের ঝাঁসিতে বিয়ের দেড় মাসের মধ্যেই স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারলেন স্বামী।

Uttar Pradesh News: বিয়ের পর দু'মাসও কাটেনি। তার মধ্যেই স্ত্রীর জীবনের ভয়ঙ্কর সত্য ঘটনা আবিষ্কার করলেন এক যুবক। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আক্রান্ত হয়েছেন এই যুবক। তাঁকে গোপনে ঘুমের ওষুধ দিয়ে অসুস্থ করে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে যাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির (Jhansi) চিরগাঁও গ্রামে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত যুবতী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়নি। তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিয়ের দেড় মাস পরেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!

অভিযোগকারী ব্যক্তির দাবি, ২৪ জুন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভান্ডেরের (Bhander) বাসিন্দা ওই যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দু-তিন সপ্তাহ পর থেকেই তাঁর স্ত্রী চা, দুধ বা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে শুরু করেন। এর পর থেকেই তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়। স্ত্রী যখন বাড়িতে একা থাকতেন, তখন এক যুবক দু’বার তাঁদের বাড়িতে এসেছিলেন। গত ১৯ আগস্ট প্রতিবেশীরা তাঁকে জানান, এক ব্যক্তি তাঁর বাড়িতে এসেছিলেন। স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন। ওই যুবক ফের ২৩ আগস্ট তাঁদের বাড়িতে আসেন। তাঁর উপস্থিতির খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দরজা খুলে স্ত্রী ও ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্বাসরোধ করে খুনের অভিযোগ

ওই ব্যক্তির আরও অভিযোগ, স্ত্রী ও তাঁর প্রেমিককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর মারধরের শিকার হন। স্ত্রী তাঁর হাত চেপে ধরেছিলেন এবং সেই সুযোগে তাঁর প্রেমিক তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।