MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দিল্লির ইন্ডিয়াগেট থেকে কলকাতার ট্রামলাইন ঢাকল তুষারের চাদরে, এআই-এর ছবি আঁকার ক্ষমতা দেখে সকলের চোখ ছানাবড়া

দিল্লির ইন্ডিয়াগেট থেকে কলকাতার ট্রামলাইন ঢাকল তুষারের চাদরে, এআই-এর ছবি আঁকার ক্ষমতা দেখে সকলের চোখ ছানাবড়া

সকাল থেকে নেটমাধ্যমে ভাইরাল কলকাতা থেকে দিল্লির বরফে ঢাকা ছবি। তাপমাত্রা নামতেই একের পর তুষার পাতের ছবি ভাইরাল হতে থাকে নেটপাড়ায়। কিন্তু কী ভাবে? বরফের চাদরে ঢাকা শহরের ছবির পেছনের আসল সত্যিটা কী? 

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Jan 06 2023, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Social media

আজ মরশুমের শীতলতম দিন প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। কলকাতা থেকে দিল্লি, হারকাঁপানো ঠান্ডার সাক্ষী থাকল শহরবাসী। এরই মধ্যে নেটপাড়ায় ভাইরাল শহর জোড়া তুষারপাতের ছবি। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Social media

জানা যাচ্ছে ডিজিট্যাল মার্কেটিং পেশাদার সৌভিক ঘোষ নামক জনৈক ব্যক্তি প্রথম এই এই এর সাহায্যে এই ধরনের ছবি এঁকে টুইটারে পোস্ট করেন। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। 

38
Image Credit : social media

এরপরই এই ধরনের তুষারপাতের আরও ছবি ভাইরাল হতে থাকে। কলকাতা জুড়ে তুষারপাতের দৃশ্য।  হলুদ ট্যাক্সির ওপর জমে পুরু বরফের আস্তরণ৷ ঠান্ডায় জমে বরফ গঙ্গার জল। ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ ঢাকা শুভ্র বরফের আস্তরণে। বৃহস্পতিবার সকাল থেকে এমনই নৈস্বর্গিক দৃশ্যের ছবিই ঘুরছে নেটপাড়াজুড়ে। 

48
Image Credit : Social media

অংশুমান চৌধুরী, ঋত্তিক, ঋষভ নামক জনৈক ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতে থাকে আইএ-এর কারশাজিতে তৈরি তুষারপাতের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের। 
 

58
Image Credit : Social media

নতুন বছরের শুরু থেকেই শহরে কমছে তাপমাত্রা। কিন্তু কেমন হতো যদি বরফ পড়ত তিলোত্তমায়। কৌশলের মাধ্যমে সেই দৃশ্যই নেটিজেনদের সামনে তুলে ধরলেন অংশুমান চৌধুরী নামক জনৈক এক ব্যক্তি।
 

68
Image Credit : Social media

কলকাতায় তুষারপাতের দৃশ্য ঠিক কেমন হতে পারে? সত্যিকারের উপভোগ করা যাক বা না যাক,  এডিটিং-এর কারসাজিতে তা তুলে ধরলেন অংশুমান চৌধুরী।  জানা যাচ্ছে আইএ-র সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবিগুলি। ছবিগুলি এই নিখুঁত যে একনজরে বোঝার উপায় নেই। 

78
Image Credit : social media

নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবি। নিখুঁত এই কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা। শীতের সকালে এই নৈস্বর্গিক দৃশ্য মন জয় করেছে সকলের। 

88
Image Credit : social media

চলতি মরশুমে বছরের উষ্ণতম বড়দিন কাটিয়েছে শহরবাসী। বর্ষশেষেও দেখা মেলেনি ঠান্ডার। তবে নতুন বছরে বঙ্গবাসীর আফসোস দূর করে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যের একাধিক জেলায়।  গত বছর থেকেই হার কাঁপানো শীত দিল্লি-সহ উত্তর ভারতে।

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
School Closed: প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Recommended image2
'সন্ত্রাসবাদের পরিণাম তাদেরই ভোগ করতে হবে' রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
Recommended image3
S Jaishankar: 'একটা সন্ত্রাসবাদী দেশ আবার প্রশ্ন করেছে?' রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে পাক সাংবাদিককে ধুয়ে দিলেন জয়শঙ্কর
Recommended image4
LPG Gas: ফের সংকট, দেশজুড়ে বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ LPG কানেকশন, তালিকায় কারা?
Recommended image5
Today’s News in Bengali Live: School Closed - প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved