MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • এক ফ্রেমে মোদী-নীতিশ, নির্মলা-স্ট্যালিন! জি-২০ নৈশভোজে মিশে গেল ব্রিটেন থেকে বাংলাদেশ

এক ফ্রেমে মোদী-নীতিশ, নির্মলা-স্ট্যালিন! জি-২০ নৈশভোজে মিশে গেল ব্রিটেন থেকে বাংলাদেশ

নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান যে জি-২০ সম্মেলনের হাত ধরে বেশ মজবুত হল, তা বলার অপেক্ষা রাখে না। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন মোদীর ক্যাবনেটের মন্ত্রীরা। ছিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 11 2023, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
এক ফ্রেমে স্ট্যালিন নির্মলা
Image Credit : twitter

এক ফ্রেমে স্ট্যালিন-নির্মলা

একসময় সমালোচনা করেছিলেন উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম বিতর্ক নিয়ে। তবে ক্যামেরায় উদয়নিধির বাবা এম কে স্ট্যালিনের সঙ্গে খোশ মেজাজেই ধরা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী
Image Credit : twitter

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ডিনার পার্টিতে জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী এবং জাপানি প্রতিনিধি দলের সাথে আলাপচারিতা করেন। অনুষ্ঠানে ভারতীয় স্টাইলে শাড়ি পরে সবাইকে চমকে দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রী। 

310
হাসিমুখে ফ্রেম বন্দী হাসিনা-স্মৃতি
Image Credit : twitter

হাসিমুখে ফ্রেম বন্দী হাসিনা-স্মৃতি

গভীর আলাপচারিতায় মগ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোদীর ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী স্মৃতি ইরানি।  

410
লেন্সবন্দী রাষ্ট্রনায়ক
Image Credit : twitter

লেন্সবন্দী রাষ্ট্রনায়ক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং তার স্ত্রী জুডি হেইডেনের সঙ্গে জি-টোয়েন্টির বিশিষ্ট ব্যক্তিদের কথোপকথন ক্যামেরায় ধরা পড়েছে।

510
মহিলা-মন্ডলী
Image Credit : twitter

মহিলা-মন্ডলী

নৈশভোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে আলোচনায় মগ্ন জি-টোয়েন্টি মহিলা বিশিষ্টরা। অনুষ্ঠানে এসেছিলেন তিন শতাধিক অতিথি।

610
এপার-ওপার
Image Credit : twitter

এপার-ওপার

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

710
মজায় মাতলেন পীযূষ গোয়েল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী
Image Credit : twitter

মজায় মাতলেন পীযূষ গোয়েল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এদেশে পা দেওয়ার পর থেকেই খবরের শিরোনামে। ভারতের এই হাইফাই জামাইকে নিয়ে বেশ মেতে রয়েছে দেশের সংবাদমাধ্যম। এরই মধ্যে পীযূষ গোয়েলকে দেখা গেল তাঁরই সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল হতে। 

810
এক ফ্রেমে নীতিশ মোদী!
Image Credit : twitter

এক ফ্রেমে নীতিশ মোদী!

এও সম্ভব। রাজনীতির কূটকচালি ভুলে রাষ্ট্রপতি দ্রৌপদ মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নৈশভোজে পৌঁছলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মোদীকে করমর্দন করে অভ্যর্থনা জানান।

910
সুনকের নমস্কার
Image Credit : twitter

সুনকের নমস্কার

ভারতীয় আদব কায়দার সঙ্গে বেশ ভালোই পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাই স্বাগত জানাতে তিনিও প্রতিনমস্কার করেন প্রতিবার। এবার নির্মলা সীতারমনের সঙ্গে দেখা গেল সুনককে। 

1010
আলাপচারিতায় অনুরাগ
Image Credit : twitter

আলাপচারিতায় অনুরাগ

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নৈশভোজের সময় বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। নৈশভোজের জন্য বিভিন্ন ভারতীয় খাবার প্রস্তুত করা হয়েছিল।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
নরেন্দ্র মোদী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dengue Fever: বর্ষায় কেন ডেঙ্গুর এত বাড়াবাড়ি? বিশেষজ্ঞরা কী বলছেন?
Recommended image2
8th Pay Commission: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ বা ৪.০ হলে বেতন কতটা বাড়বে? দেখে নিন বিশেষজ্ঞদের হিসেব
Recommended image3
Today’s News in Bengali Live: WB Govt Holiday - অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু! কী বলছে স্পেস সায়েন্স?
Recommended image5
Now Playing
Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved