MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভোটের আগে দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর! দ্বিগুণ করা হল এই সরকারি কর্মীদের বেতন

ভোটের আগে দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর! দ্বিগুণ করা হল এই সরকারি কর্মীদের বেতন

বিরাট খবর সরকারি কর্মীদের জন্য। ভোটের আগেই নাকি সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ করা হবে। বলা যেতে পারে নির্বাচনের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী। অর্থাৎ একধাক্কায় ডাবল করা হবে বেতন। কারা পাবেন এই অতিরিক্ত টাকা

1 Min read
Author : Parna Sengupta
Published : Aug 02 2025, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ChatGpt AI

হাতে আর মাস খানেক সময়। তারপরই বিধানসভা নির্বাচন বিহারে। আর ভোট আসতেই কল্পতরু রূপে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দ্বিগুণ করে দিলেন মিড ডে মিল রাঁধুনীদের বেতন। স্কুলের নিরাপত্তারক্ষী থেকে ফিজিক্যাল ইনস্ট্রাকটরদের বেতনও একবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Google

বিহার সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলে রাঁধুনীদের বেতন বাড়ানো হচ্ছে। আগে তারা পেতেন ১৬৫০ টাকা, এবার থেকে তারা ৩৩০০ টাকা বেতন পাবেন। স্কুলের নাইট ওয়াচম‍্যানদের বেতনও ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Related Articles

Related image1
Salary Hike: বড় সিদ্ধান্তের পথে নবান্ন, বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি এই সরকারি কর্মীদের!
Related image2
Salary Account: ব্যাঙ্ক জানায় না, তাই ঠকতে হয়, স্যালারি অ্যাকাউন্ট লুকিয়ে থাকে এই সকল চমকপ্রদ সুবিধা
35
Image Credit : facebook

একইসঙ্গে ফিজিক‍্যাল এডুকেশন ও হেলথ ইনস্ট্রাকটরদের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

45
Image Credit : our own

এর আগে গতকালই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশাকর্মী ও মমতা কর্মীদের সাম্মানিক ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন। আশাকর্মীদের বেতন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি পিছু ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করে দেওয়া হয়েছে।

55
Image Credit : our own

গত শনিবার নীতীশ কুমার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়ানোরও ঘোষণা করেন। আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসিক ৬০০০ টাকা পেনশন দেওয়া হত, যা বাড়িয়ে ১৫ হাজার টাকা করে দেওয়া হল। পেনশনভোগী কোনও সাংবাদিক যদি মারা যান, তাহলে তাঁর স্ত্রী আজীবন মাসিক ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। ২০১৯ সাল থেকে এই পেনশন প্রকল্প শুরু করেছিল বিহার সরকার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
NEET-UG Scam: প্রশ্নফাঁসের অভিযোগে FIR দায়ের করল CBI, শুরু হল তদন্ত
Recommended image2
Fuel Security: ৬০ দিনের তেল আর ৪৫ দিনের গ্যাস মজুত দেশে, তাও খরচ কমানোর ডাক কেন দিচ্ছে কেন্দ্র?
Recommended image3
India-China: জঙ্গিদের মদত দিলে সম্মান থাকে না, পাকিস্তানকে আড়াল করায় চিনকে কড়া বার্তা ভারতের
Recommended image4
PM Modi Five Nation Tour: পাঁচ দিনের সফরে পাঁচ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত
Recommended image5
SIR-এর জন্যই ভোটে হার! তৃণমূলকে আলাদা আবেদনের পরামর্শ সুপ্রিম কোর্টের
Related Stories
Recommended image1
Salary Hike: বড় সিদ্ধান্তের পথে নবান্ন, বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি এই সরকারি কর্মীদের!
Recommended image2
Salary Account: ব্যাঙ্ক জানায় না, তাই ঠকতে হয়, স্যালারি অ্যাকাউন্ট লুকিয়ে থাকে এই সকল চমকপ্রদ সুবিধা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved