গুরগাঁওয়ের দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা সাইরাহ জকোশি CBSE দশমের পরীক্ষায় ৬০০-এর মধ্যে ৬০০ নম্বর পেয়ে সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে। তার এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে নিয়মিত পড়াশোনা, বুঝে পড়া এবং মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়ার মতো বিশেষ কৌশল।

CBSE দশমের সম্ভাব্য প্রথম আরশা সাইরাহ জকোশি। ৬০০- এ ৬০০ পেয়ে সম্ভাব্য প্রথম স্থান পেয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-তে। সব বিষয় সম্পূর্ণ নম্বর পেয়েছে সে। গুরগাঁওয়ের দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা সাইরাহ জকোশি। যার সাফল্যে চমকে দিয়েছে সকলকে। ৬০০- এ ৬০০ অর্থাৎ ১০০% নম্বর পেয়ে CBSE দশম উত্তীর্ণ হল সে। জেনে নিন কীভাবে মিলল ১০০% নম্বর। এমনকী কী করে এল সাফল্য। ঠিক কী পন্থা মেনে পড়াশোনা করেছে সে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তার ইচ্ছে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে এমন বিষয় নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে সে। নিজের কাজের মাধ্যমে সমাজের অন্য কিছু করতে চায় আরশা সাইরাহ জকোশি। ইতিবাচক মন নিয়ে একাদশে পা দিতে চলেছে আরশা সাইরাহ জকোশি।

গুরগাঁওয়ের দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা সাইরাহ জকোশি প্রথমে নিজের এই সাফল্য বিশ্বাসই করতে পারেনি। পুরোটাই ছিল স্বপ্নের মতো। তবে জানা গিয়েছে, নিয়মিত পড়াশোনা, মুখন্থ না করে বুঝে পড়া- এই মন্ত্রেই সাফল্য পেয়েছে সে। নিয়মিত পড়াশনা ও ধারাবাহিকতায় বিশ্বাসী ষোলো বছরের গুরগাঁওয়ের দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা। সে পড়া মুখস্থ না করে যুক্তি খোঁজার চেষ্টা করে। কোনও কিছু যদি খুব খুঁটিয়ে বুঝে পড়া যায় তা হলে পরীক্ষার খাতায় প্রতিফলন ভালো হয়, এই ধারণায় বিশ্বাসী সে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা, গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার, সঠিক পদ্ধতিতে উত্তর দেওয়ার পন্থায় বিশ্বাসী সে।

এরই সঙ্গে সব সময় মানসিক সুস্থতাকে গুরুত্ব দেয় দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা। পড়াশোনার চাপ আছে বলে সারাক্ষণ শুধু পড়াশোনা করেই যাবে, এমন ধারণায় সে বিশ্বাসী নয়। তাই পরীক্ষার আগে নিয়মিত বিরতি নিত সে। গান শোনা, নিজের সঙ্গে সময় কাটানো সবই করেছে পরীক্ষার আগে। এই পন্থা মেনেই এসেছে সাফল্য।

আজ