MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দিল্লির লাল কেল্লা বিস্ফোরণে কতটা যোগ রয়েছে ফরিদাবাদ-সুরাতের? 'শ্বেত সন্ত্রাস' ভাবাচ্ছে তদন্তকারীদের

দিল্লির লাল কেল্লা বিস্ফোরণে কতটা যোগ রয়েছে ফরিদাবাদ-সুরাতের? 'শ্বেত সন্ত্রাস' ভাবাচ্ছে তদন্তকারীদের

দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ইতিমধ্যেই মূলচক্রী উমর মহম্মদের ছবি প্রকাশ্যে এনেছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে কতটা যোগ রয়েছে ফরিদাবাদের? হামলার মূল দায় কার? যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় নেয়নি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 11 2025, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিল্লির লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ
Image Credit : ANI

দিল্লির লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ

সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে দেশের জাতীয় রাজধানী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০। কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে উঠেছিল মাটি। দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ইতিমধ্যেই মূলচক্রী উমর মহম্মদের ছবি প্রকাশ্যে এনেছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে কতটা যোগ রয়েছে ফরিদাবাদের? হামলার মূল দায় কার? যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় নেয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দিল্লি বিস্ফোরণের বীজ
Image Credit : ANI

দিল্লি বিস্ফোরণের বীজ

তদন্তে নেমে কিছুটা হলেও ধোঁয়াশায় রয়েছে তদন্তকারীরা। কারণ এখনও সামনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম আসেছে। এসেছে কয়েকটি চিকিৎসকের নাম। আর সেই কারণেই গোটা হামলাকে 'শ্বেত সন্ত্রাস' বলেই চিহ্নিত করছে তদন্তকারীরা। হামলাকারীদের পরিকল্পনা কী ছিল? ফরিদাবাদ ও সুরাতের সঙ্গে দিল্লি সন্ত্রাসের যোগ রয়েছে কিনা? তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Related image1
দিল্লি বিস্ফোরণের মূল'চক্রী' উমর মহম্মদ, কাশ্মীরের ডাক্তার সম্পর্কে রয়েছে বিস্তারিত তথ্য
Related image2
৩৬০ নয় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার, কাশ্মীর পুলিশের নজরে মহিলা চিকিৎসক
35
সুরাতে শুরু!
Image Credit : ANI

সুরাতে শুরু!

তদন্তকারীরা দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে সুরাত থেকেই তদন্তের শুরু করেছেন বলে সূত্রের খবর। কারণ গুজরাটের এক ডাক্তারকেই তিনটি হ্যান্ডগান ও জৈব অস্ত্র, রিসিন তৈরির উপকরণ-সহ গ্রেফতার করা হয়েছিল। তারপরের গ্রেফতারি হরিয়ানা থেকে। সংশ্লিষ্ট চিকিৎসক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছিল ২৯০০ কেজি বিস্ফোরক। তৃতীয় গ্রেফতারি কাশ্মীরের চিকিৎসক। তিনি জইশ-ই - মহম্মদের পোস্টার সাঁটছিলেন।

45
চারজনই চিকিৎসক
Image Credit : Getty

চারজনই চিকিৎসক

উপরোক্ত তিনটি গ্রেফতারি আপতদৃষ্টিতে সম্পর্কহীন হলেও তদন্তকারীরা তিনটি ঘটনার মধ্যে যোগসূত্র তৈরি করছেন। উপরোক্ত ধৃত তিন জনই চিকিৎসক। তাদের মধ্যে কতটা যোগাযোগ রয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে লাল কেল্লা বিস্ফোরণে মূলচক্রী উমর মহম্মদও চিকিৎসক। তাঁর সঙ্গে মুজাম্মিলের যোগ ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তাকারীদের।

55
হামলার আগে আতঙ্কিত উমর
Image Credit : ANI

হামলার আগে আতঙ্কিত উমর

তদন্তকারীদের অনুমান উমর ফরিদাবাদ মডিউলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফরিদাবাদে বিস্ফোরক-সহ পাকড়াও হয়েছিল মুজাম্মিল। তারপরই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিল উমর। লাল কেল্লা কাণ্ডে তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ থেকে তেমনই অনুমান তদন্তকারীরা। তাদের আরও অনুমান, ইচ্ছেকৃতভাবেই উমর লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণ ঘটিয়েছিল। তাদের আরও বড় কোনও পরিকল্পনা ছিল কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিল্লি লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Terrorist Killed in India: কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা লস্কর-ই-তৈবার শীর্ষনেতা মহম্মদ ফয়জানের, বিস্ফোরণে নিহত শীর্ষ নেতা
Recommended image2
Now Playing
Asaduddin Owaisi on Elon Musk: স্টারলিঙ্ক নিয়ে ইলন মাস্ককে তুলোধোনা ওয়াইসির! দেখুন কী বলছেন
Recommended image3
India Clean Energy: কয়লার ওপর নির্ভরতা কমছে? ভারতের গ্রিন এনার্জি বিপ্লবের আসল ছবি
Recommended image4
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image5
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Related Stories
Recommended image1
দিল্লি বিস্ফোরণের মূল'চক্রী' উমর মহম্মদ, কাশ্মীরের ডাক্তার সম্পর্কে রয়েছে বিস্তারিত তথ্য
Recommended image2
৩৬০ নয় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার, কাশ্মীর পুলিশের নজরে মহিলা চিকিৎসক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved