- Home
- India News
- India LPG: ভারতে এলপিজি সংকট আবহে কমবে গ্যাসের দাম! পেট্রলিয়াম মন্ত্রকের চিঠিতে হৈচৈ
India LPG: ভারতে এলপিজি সংকট আবহে কমবে গ্যাসের দাম! পেট্রলিয়াম মন্ত্রকের চিঠিতে হৈচৈ
India LPG Gas Shortage: হরমুজ প্রণালী দিয়ে ভারতে তেলের ট্যাঙ্কার প্রবেশ করলেও এখনও কাটেনি এলপিজি সংকট। দেশজুড়ে গ্যাসের এই আকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বিকল্প চিন্তাভাবনা শুরু করল অয়েল মার্কেটিং সংস্থাগুলি। বিশদে জানতে আরও পড়ুন…

ভারতে এলপিজি সংকটে বিকল্প ব্যবস্থা অয়েল মার্কেটিং সংস্থাগুলির
হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার পরিবহনে ভারতীয় জাহাজের ক্ষেত্রে ছাড় থাকলেও এখনও কাটেনি এলপিজি সংকট। দেশজুড়ে গ্যাসের এই হাহাকারের সময়ে বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। সূত্রের খবর, শোনা যাচ্ছে এবার থেকে গৃহস্থ জ্বালানিতে গ্যাসের পরিমাণ ১৪.২ কেজি থেকে কিছুটা কমিয়ে আনা হতে পারে। তাহলে যদি সাময়িক ভাবে কিছুটা সংকট মেটে।

কমছে এলপিজি রিফিলের পরিমাপ
এই বিষয়ে অয়েল মার্কেটিং সংস্থা সূত্রে খবর, দেশজুড়ে গৃহস্থ বাড়িতে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারে রিফিলের পরিমাপ বা গ্যাসের পরিমাপ ১৪.২ কেজি থেকে কমিয়ে আনা হতে পারে। ফলে এবার থেকে এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ ভর্তি করে দেওয়া হবে না বলে জানা গিয়েছে।
কম রিফিল দেওয়া হবে গ্রাহকদের?
এই বিষয়ে সর্বভারতীয় এক দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, এবার থেকে ১৪.২ কেজির রিফিলে গ্যাসের পরিমাপ কমিয়ে ১০ কেজি করে ভর্তি করে দেওয়া হতে পারে। কারণ, বর্তমানে স্টক সীমিত থাকায় যাতে ডিস্ট্রিবিউশনে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হঠাৎ কেন এই সংকট?
ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাত শুরু হওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। কারণ, ভারতে এলপিজির চাহিদা মেটাতে অন্তত ৬০ শতাংশই আমদানি করা হয়ে থাকে। আর পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগের বা পণ্য পরিবহনের অন্যতম মাধ্য়ম হল এই হরমুজ প্রণালী। তবে গত সপ্তাহেও বেশ কয়েকটি কার্গো জাহাজ ভারতে আসায় আপাতত চাহিদা অনুযায়ী এলপিজি রয়েছে ভারতে।
কমবে গ্যাসের দাম?
ভারতে সাধারণত প্রতিদিন গ্যাস খরচ হয় ৯৩৫০০ টন। গৃহস্থ বাড়িতে ব্যবহার করা হয় ১৪.০২ কেজির সিলিন্ডার। এবং হোটেল-রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয় ১৯ কেজির। যা সাধারণত গৃহস্থ বাড়িতে ৩০ থেকে ৩৫ দিন পর্যন্ত চলে। তবে ১৪.০২ কেজির সিলিন্ডারে রিফিলের পরিমাপ কমিয়ে দেওয়া হলে গ্যাসের দামও কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতে গ্যাস সংকট
এই মুহুর্তে ভারতে গ্যাস সংকট তীব্র না হলেও তবে চাহিদা অনুযায়ী গ্যাস রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার পেট্রলিয়াম মন্ত্রক ঘোষণা করেছে, বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ আরও ২০ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ করা হবে। চিঠিতে বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ২০ শতাংশ এলপিজি বরাদ্দ করা হচ্ছে, যার ফলে মোট সরবরাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সঙ্কটের আগের ৫০ শতাংশে পৌঁছেছে।

