MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেশবাসীর মানসিক স্বাস্থ্যের লক্ষ্য রাখবেন দীপিকা, স্বাস্থ্য মন্ত্রকের নতুন দায়িত্বে বলিউড অভিনেত্রী

দেশবাসীর মানসিক স্বাস্থ্যের লক্ষ্য রাখবেন দীপিকা, স্বাস্থ্য মন্ত্রকের নতুন দায়িত্বে বলিউড অভিনেত্রী

India s first Mental Health Ambassador: বি-টাউনে আবার এলো দারুণ সুখবর। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসডর হলেন তিনি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 11 2025, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মানসিক স্বাস্থ্যের প্রচারের দূত
Image Credit : ANI

মানসিক স্বাস্থ্যের প্রচারের দূত

আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন জীবন বড্ড অনিয়মিত হয়ে গিয়েছে। গ্রাস করছে অবাঞ্ছিত চিন্তা। একদিকে শারীরিক স্বাস্থ্যের অবনতি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্যও। মন ভালো না থাকলে তার প্রভাব যে শরীরের ওপর পড়ে সে কথা বলাই বাহুল্য। আর তাই তো এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ভারতীয়দের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর মন্ত্রক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দীপিকার কাঁধে নতুন দায়িত্ব
Image Credit : ANI

দীপিকার কাঁধে নতুন দায়িত্ব

১০ অক্টোবর শুক্রবার ছিলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আর বিশেষ এই দিনে ভারতীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রচারে নতুন উদ্যোগ নিলো মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রক। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ভারতের মানসিক স্বাস্থ্য সচেতনতার দূত হিসেবে নিযুক্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 

Related Articles

Related image1
চিনের ওপর এবার রেগে কাঁই ডোনাল্ড ট্রাম্প, বেজিংয়ের উপর বাড়ল আরও শুল্কের বোঝা
Related image2
দুধের স্বাদ মিটল ঘোলে! শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া মাচাদো
35
দেশের মধ্যে প্রথম মানসিক স্বাস্থ্য প্রচারের দূত
Image Credit : ANI

দেশের মধ্যে প্রথম মানসিক স্বাস্থ্য প্রচারের দূত

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী দীপিকা পাড়ুকোন হলেন দেশের মধ্যে প্রথম মানসিক স্বাস্থ্য প্রচারের দূত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের তরফে শুক্রবার দীপিকাকে এই পদে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত রণবীর সিং ঘরণী।  

45
কী বলছেন দীপিকা ?
Image Credit : Social Media

কী বলছেন দীপিকা ?

শুক্রবার তাঁঁকে এই পদে  নিযুক্ত করার কথা ঘোষণার পরই দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং স্বাস্থ্য সচিব  পুণ্যসলিলা শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাত করেন তিনি। দীপিকা বলেন,  ‘’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মানসিক স্বাস্থ্যের যত্নকে গুরুত্ব দিয়েছে। আমি এত বড় সম্মান পেয়ে গর্বিত। মন্ত্রকের সঙ্গে কাজ করব এবং দেশের মানসিক স্বাস্থ্যকে আরও মজবুত করে তুলতে পারব বলে আশা করছি।'' 

55
নতুন দায়িত্বে দীপিকা
Image Credit : Instagram

নতুন দায়িত্বে দীপিকা

"Led by PM Modi, our nation has taken meaningful steps...," says Deepika Padukone after being appointed as India's first Mental Health Ambassador

Read @ANI Story |https://t.co/Uv3QKXPOBr#DeepikaPadukone#mentalhealth#JPNaddapic.twitter.com/HhV7doGA7c

— ANI Digital (@ani_digital) October 10, 2025

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর
নরেন্দ্র মোদী
স্বাস্থ্যের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khan Sir vs Raushan Sir: খান স্যারের কোচিং ও সম্পত্তির উপর কার নজর? কেন গ্রেপ্তার হলেন রওশন স্যার?
Recommended image2
Self-Reliance: নৌসেনার নয়া জাহাজ 'সংশোধক '-এর প্রতীক প্রকাশ্যে, দেশীয় প্রযুক্তির জয়জয়কার
Recommended image3
LPG Cylinder: মিলবে না ভর্তুকি! উর্ধ্বমুখী LPG দামের মাঝে আরও এক দুঃসংবাদ শোনাল সরকার
Recommended image4
Now Playing
TMC Split: মমতা যখন দিল্লিতে তখনই বিস্ফোরক 'বিদ্রোহী' কাকলি! ২০ সাংসদের বিদ্রোহে দিল্লিতে রাজনৈতিক ভূমিকম্প!
Recommended image5
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Related Stories
Recommended image1
চিনের ওপর এবার রেগে কাঁই ডোনাল্ড ট্রাম্প, বেজিংয়ের উপর বাড়ল আরও শুল্কের বোঝা
Recommended image2
দুধের স্বাদ মিটল ঘোলে! শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া মাচাদো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved