Indian Railway New TTE Rules: অনলাইনে জেনারেল টিকিট কাটা আরও কড়া করল ভারতীয় রেল। যে মোবাইল দিয়ে টিকিট বুক হবে সেই ফোনই সাথে রাখা বাধ্যতামূলক। সাথে এল আরও ৩টি গুরুত্বপূর্ণ বদল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Indian Railway New TTE Rules: লাইনের ঝামেলা বাঁচাতে আমরা এখন UTS অ্যাপেই জেনারেল টিকিট কাটি। কিন্তু এই সুবিধার অপব্যবহার রুখতেই ভারতীয় রেল এবার কড়া সিদ্ধান্ত নিল। জেনারেল টিকিট বুকিংয়ের নিয়মে আনা হল একগুচ্ছ বড় পরিবর্তন। নিয়ম না মানলে জরিমানা থেকে শুরু করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া পর্যন্ত হতে পারে।
সবচেয়ে বড় বদল - "ফোন বাধ্যতামূলক" নিয়ম
এতদিন UTS অ্যাপ থেকে টিকিট কেটে স্ক্রিনশট বা প্রিন্টআউট দেখালেও চলত। এখন আর চলবে না। রেলের নতুন নির্দেশিকা বলছে, যে মোবাইল নম্বর দিয়ে টিকিট বুক করা হয়েছে সেই ফোনটিই যাত্রীর কাছে থাকতে হবে। TTE চেকিংয়ের সময় লাইভ অ্যাপ খুলে টিকিট দেখাতে হবে। অন্য কারোর ফোনে ফরোয়ার্ড করা টিকিট বা স্ক্রিনশট অবৈধ বলে গণ্য হবে। এর কারণ, অনেকেই একটা টিকিট কেটে ৪-৫ জনকে WhatsApp-এ পাঠিয়ে দিচ্ছিল।
টিকিটের ভ্যালিডিটি কমল ১ ঘণ্টায়:
আগে UTS পেপারলেস টিকিট ৩ ঘণ্টা ভ্যালিড থাকত। এখন সেটা কমিয়ে করা হয়েছে মাত্র ১ ঘণ্টা। অর্থাৎ টিকিট কাটার ১ ঘণ্টার মধ্যে স্টেশনে ঢুকে ট্রেনে উঠতে হবে। ১ ঘণ্টা পেরিয়ে গেলে টিকিট নিজে থেকেই এক্সপায়ার হয়ে যাবে। রিফান্ডও পাওয়া যাবে না। বাড়ি বসে "আগে কেটে রাখি" - এই অভ্যাস এখন বাদ দিতে হবে।
GPS লক আরও কড়া হল :
আগে স্টেশন থেকে ৫ কিমি দূর থেকেও টিকিট কাটা যেত। নতুন নিয়মে সেই দূরত্ব কমিয়ে ২ কিমি করা হয়েছে। UTS অ্যাপ GPS অন না থাকলে টিকিট কাটতেই দেবে না। আবার যে স্টেশন সিলেক্ট করবেন, ট্রেনেও সেই স্টেশন থেকেই উঠতে হবে। মাঝ রাস্তার স্টেশন থেকে উঠলে টিকিট বাতিল।
প্ল্যাটফর্ম টিকিট ও রিটার্ন টিকিটে কী বদল?
১. প্ল্যাটফর্ম টিকিট: A1 ক্যাটেগরির স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা। ভ্যালিডিটি ২ ঘণ্টা।
২. রিটার্ন জার্নি: যাওয়া-আসার টিকিট একসাথে কাটতে গেলে "Return Journey" অপশন বাছতেই হবে। নাহলে রিটার্নের সময় আবার নতুন টিকিট কাটতে হবে।
৩. সিজন টিকিট: মাসিক-ত্রৈমাসিক সিজন টিকিট এখন শুধুমাত্র UTS অ্যাপেই রিনিউ করা যাবে। কাউন্টারে লাইন দেওয়ার ঝামেলা শেষ।
ডিজিটাল জালিয়াতি রুখতেই রেলের এই কড়া পদক্ষেপ। সুবিধা নিতে গিয়ে যেন বিপদ না হয়, তাই টিকিট কাটার আগে এই ৪টি নিয়ম মাথায় রাখুন। স্টেশনে পৌঁছে, ফোন হাতে নিয়ে, তারপর টিকিট কাটুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


