MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Indian Railways: বয়স্কদের জন্য ভারতীয় রেলের বিশেষ ৫টি সুবিধা জানেন তো? রইল বিস্তারিত

Indian Railways: বয়স্কদের জন্য ভারতীয় রেলের বিশেষ ৫টি সুবিধা জানেন তো? রইল বিস্তারিত

Indian Railways: ভারতীয় রেল এবার বয়স্কদের জন্য বিশেষ ৫টি সুবিধা এনেছে। এই সুবিধাগুলি কী কী? 

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 17 2025, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian Railways
Image Credit : AI

Indian Railways

ভারতের মধ্যে দূর-দূরান্তের জায়গায় আরামে এবং ক্লান্তিহীনভাবে ভ্রমণ করার সুবিধার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনের উপর ভরসা করে থাকেন এবং ভ্রমণ করেন। উল্লেখ্য, ভারতীয় রেল গোটা বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। আমাদের দেশে প্রতিদিন ১৯ হাজারেরও বেশি ট্রেন চলাচল করে। আর তাই বিশেষ করে এবার বয়স্কদের জন্য একাধিক সুবিধা নিয়ে এল ভারতীয় রেল। সেই বিষয়ে, এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
লোয়ার বার্থের সুবিধা
Image Credit : iSTOCK

লোয়ার বার্থের সুবিধা

৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের ট্রেনে ওঠানামায় যাতে অসুবিধা না হয়, সেইজন্য লোয়ার বার্থ অর্থাৎ, নিচের আসনের সুবিধা দেওয়া হয়।

এই সুবিধা ট্রেনের স্লিপার, এসি ৩ টায়ার এবং এসি ২ টায়ার বগিতে পাওয়া যায়। ট্রেন ছাড়ার পরেও যদি নিচের আসন খালি থাকে, তাহলে তা বয়স্কদের দেওয়া হয়। এর ফলে, বয়স্কদের আর আসন পরিবর্তন করার জন্য কাউকে অনুরোধ করতে হবে না।

Related Articles

Related image1
Indian Railways: যাত্রী সুরক্ষায় কড়া নজর রেলের, প্রতিটি কামরায় এবার বসছে CCTV
Related image2
Now Playing
Indian Railways: দেশে প্রথমবার হাইড্রোজেন ট্রেন কোচ পরীক্ষা! দেখুন
34
বিশেষ টিকিট কাউন্টার
Image Credit : Gemini AI

বিশেষ টিকিট কাউন্টার

বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য রেল স্টেশনগুলিতে আলাদা টিকিট বুকিং কাউন্টারের ব্যবস্থা রয়েছে। বয়স্কদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। এই সুবিধার ফলে, তারা দ্রুত টিকিট কাটতে পারেন।

হুইলচেয়ার সুবিধা

ভারতের বিভিন্ন রেল স্টেশনে বয়স্কদের জন্য বিনামূল্যে হুইলচেয়ারের ব্যবস্থাও আছে। যদি হাঁটতে অসুবিধা হয়, তাহলে বয়স্কদের জন্য এই সুবিধাটি যথেষ্ট উপকারী। হুইলচেয়ারের সঙ্গে সাহায্যের জন্য পোর্টারও থাকেন। এই সুবিধা বয়স্কদের ট্রেনে আরামে ওঠানামা করতে সাহায্য করে অনেকটাই।

44
স্থানীয় ট্রেনে বিশেষ আসন
Image Credit : stockPhoto

স্থানীয় ট্রেনে বিশেষ আসন

মুম্বই, দিল্লী, কলকাতা এবং চেন্নাইয়ের মতো শহরগুলির শহরতলির স্থানীয় ট্রেনগুলিতে বয়স্কদের জন্য আলাদা আসন বরাদ্দ করা হয়েছে। এর ফলে ভ্রমণের সময়, তাদের আর দাঁড়িয়ে থাকতে হয় না।

ব্যাটারিচালিত গাড়ি

দেশের বড় বড় রেল স্টেশনগুলিতে ব্যাটারিচালিত গাড়ি (গল্ফ কার্ট) বিনামূল্যে পাওয়া যায়। রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রবেশদ্বার পর্যন্ত, ব্যাটারিচালিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যাতে বয়স্ক এবং প্রতিবন্ধীদের বেশি হাঁটতে না হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
HPV Vaccine: ৯ মাসের কম সময়ে ১ কোটির বেশি টিকাকরণ, উদ্যোগের প্রশংসা মোদীর
Recommended image2
চিন থেকে বাংলাদেশে আসছিল ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক! তৈরি করা যেত ১০০টি মিসাইল! ভারতের বিরুদ্ধে বড় ছক?
Recommended image3
Rajeev Chandrasekhar: ১,২০০ আমানতকারী ১০৮ কোটির অপেক্ষায়, কেরলের সমবায় ব্যাঙ্কে দুর্নীতি নিয়ে সরব রাজীব চন্দ্রশেখর
Recommended image4
বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক? আপনার মিনারেল ওয়াটার কি সত্যিই ক্ষতিকর?
Recommended image5
ISRO Chief on Space Tech: মহাকাশ গবেষণায় আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা দরকার, মত প্রাক্তন ইসরো প্রধানের
Related Stories
Recommended image1
Indian Railways: যাত্রী সুরক্ষায় কড়া নজর রেলের, প্রতিটি কামরায় এবার বসছে CCTV
Recommended image2
Now Playing
Indian Railways: দেশে প্রথমবার হাইড্রোজেন ট্রেন কোচ পরীক্ষা! দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved