দীপাবলি ও ছটপুজোয় যাত্রীদের ভিড় সামাল দিতে নর্দান রেলওয়ে ৬,২০০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের তুলনায় এই বছর ট্রেনের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে।
দেশজুড়ে চলছে উৎসব। দুর্গোৎসবের পর হল লক্ষ্মীপুজো। এবার পালা দিওয়ালি। তারপর আসছে ছটপুজো। দীপাবলি ও ছটপুজোয় নিশ্চিন্তে সফর করতে পারবেন রেল যাত্রীরা। প্রায় সারা দেশ জুড়ে পালিত হয় দিওয়ালি। তেমনই ছটপুজোও পালিত হয় বিভিন্ন শহরে। এর মাঝে আছে ভাইফোঁটা বা ভাইদুজ। এই সময় অনেকেই একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করেন। কেউ ফেরেন বাড়ি তো কেউ যান ঘুরতে। সে কারণে এই উৎসবের সময় ট্রেনে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে যায় রেল কর্তৃপক্ষের দ্বারা। তাই এবার আগে থেকে সতর্ক হল কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে নয়া উদ্যোগ রেলের কর্তৃপক্ষের। যাত্রীদের বিপুল সমাগমের কথায় রেখে রেল নিয়েছে একটি বড় পদক্ষেপ।
প্রাপ্ত তথ্য অনুসারে, নর্দান রেলওয়ে উৎসবের মরশুমের জন্য ৬,২০০ টি স্পেশাল ট্রেন চালাবে। গত বছরের ৪,৬৬৬ টির তুলনায় এই বছর ট্রেপের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। অতিরিক্ত পরিষেবার লক্ষ্যউ হল নিয়মিত ট্রেনগুলোর ওপর চাপ কমানো। বিশেষ করে দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলোকে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার বিভিন্ন স্থানে সঙ্গে সংযোগকারী রুটগুলো আরও ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎসবের সময় অনেকেরই কনফার্ম টিকিট পেতে সমস্যা হয়। এই সমস্যা দূর করতে এবার রেল পরিষেবা বৃদ্ধি করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এবার নর্দান রেলওয়ে ৩,৬০০ টি স্পেশ্যাল ট্রেন ট্রিপ ঘোষণা করেছে এবং মোট পরিকল্পিত ট্রিপের সংখ্যা ৬,২০০ ছাড়িয়ে যাবে। এই রেলওয়ে জোনটি চলতি বছরে ৪২টি নতুন ট্রেনতে রেগুলার করেছে। এবার উৎসবের সময় নিল আরও এক বিরাট সিদ্ধান্ত। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে পরিষেবা। এর ফলে উত্তরপ্রদেশ, বিহার ও বাংলার যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সমস্যা দূর হবে। গত বছরের তুলনায় এবার ট্রেনের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ।


