IPL Betting Tragedy: বেটিংয়ে বিপুল টাকা খুইয়ে আত্মহত্য়া। এমনটাই ঘটনা ঘটল উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। আইপিএল বেটিংকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার সামনে এল দেশ। বেআইনি বেটিংয়ে বিপুল অর্থ হারিয়ে আত্মহত্যা করলেন ৩৫ বছরের এক ব্যক্তি।

IPL Betting Tragedy: বেটিংয়ে বিপুল টাকা খুইয়ে আত্মহত্য়া। এমনটাই ঘটনা ঘটল উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। আইপিএল বেটিংকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনার সামনে এল দেশ। বেআইনি বেটিংয়ে বিপুল অর্থ হারিয়ে আত্মহত্যা করলেন ৩৫ বছরের এক ব্যক্তি। মৃতের নাম প্রবাল জৈন, পেশায় তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বহুতলের ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন প্রবাল। আইপিএল-এর ম্যাচ টিভিতে দেখার সময়ই তিনি আত্মহত্যা করেন। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত জায়ান্টসের খেলা চলছিল বলে জানা গিয়েছে।

শেষ ফোনে স্ত্রী-কে কী বলেছিলেন

তদন্তে উঠে এসেছে, তথাকথিত 'সেশন বেটিং'-এ বড় অঙ্কের টাকা হারান তিনি। এই ধরনের বেটিংয়ে প্রতি বল বা প্রতি ওভারের উপর বাজি ধরা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দ্রুত আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঘটনার আগে একটি সুইসাইড নোটও রেখে যান প্রবাল। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, আইপিএল বেটিংয়ে টাকা হারানোর কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নিচ্ছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে তিনি তাঁর স্ত্রীকে ফোন করেন। ফোনে কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, "সব শেষ হয়ে গেল। অনেক টাকা হারিয়েছি।" এরপর হঠাৎই ফোন কেটে যায়। পরে সেই কথোপকথনের ভয়াবহ পরিণতির কথা জানতে পারেন তাঁর স্ত্রী।

দেখুন খবরটি

Scroll to load tweet…

বেআইনি বেটিংয়ের ভয়াবহ দিক ফের সামনে

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এল বেআইনি বেটিংয়ের ভয়াবহ দিক। বিশেষজ্ঞদের মতে, আইপিএল-এর মতো বড় টুর্নামেন্ট চলাকালীন এই ধরনের বেটিংয়ের প্রবণতা বেড়ে যায়, এবং তা বহু মানুষের আর্থিক ও মানসিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে। আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন বেটিং অ্যাপ ও বুকির মাধ্যমে এই কার্যকলাপ চলছেই। ফলে অনেক সময় সাধারণ মানুষও সহজেই এই ফাঁদে জড়িয়ে পড়ছেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, কীভাবে এই বেআইনি বেটিং নিয়ন্ত্রণ করা হবে এবং মানুষকে কীভাবে সচেতন করা যাবে।