Smith Machchar: বিমানের ভিতর কো পাইলটের হামলায় ক্ষতবিক্ষত ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ঠিক কী হয়েছিল সেদিন? ঘটনার বর্ণনা দিলেন ওই বিমানেরই প্রত্যক্ষদর্শী সহযাত্রী ইজরায়েলের চিকিৎসক। কোন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Smith Machchar: মাঝ আকাশে তখন বিমানের মধ্যেই পাইলট-কো পাইলটের সংঘর্ষে উত্তপ্ত ফ্লাই দুবাই। বিমানের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। তারপরও কীভাবে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনা হলো ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে এবং বাঁচল বিমানে থাকা ১৭৯ জন যাত্রীর প্রাণ। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিশপ্ত সেই দিনের কথা মনে করালেন সেই বিমানেরই সহযাত্রী তথা পেশায় চিকিৎসক শুতা মুসায়েভ। জানা গিয়েছে, তিনি ইজরায়েলের জর্জিয়ার বাসিন্দা। ফ্লাই দুবাইয়ের বিমানে করেই ইজরায়েল ফিরছিলেন। সেই সময় বিমানে ঘটে যায় দুর্ঘটনা।

বিমানের ভিতরে ঠিক কী হয়েছিল স্মিতের সঙ্গে?

সেদিনের ফ্লাই দুবাইয়ের বিমানের ভিতরের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ''পাইলট ও কো পাইলটের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিমান। কো পাইলটের আক্রমণে রক্তাক্ত হয়ে পড়েছিলেন পাইলট স্মিত মাচ্ছার। আমিই দ্রুত তার কাছে ছুটে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করি। বারবার ক্যাপ্টেন মাচ্ছারকে বলতে থাকি আপনি ঘুমাবেন। আমাদের সকলের আপনাকে প্রয়োজন। ততক্ষণে পিঠে-ঘাড়ে, পেটের আঘাতে যন্ত্রণায় কাহিল মাচ্ছার।

মুসায়েভ আরও বলেন, ''দুবাই থেকে বিমান ওড়ার পর প্রথম দিকে সব কিছু স্বাভাবিকই ছিল। তবে এক চিৎকারে ছবিটা দ্রুত বদলাতে থাকে।'' তিনি আরও বলেন, ''চিৎকার শুনে আমরা কয়েক জন ককপিটের দিকে এগিয়ে যাই। খোলা দরজার ও পারে দেখি কো-পাইলট ছুরি হাতে বসে। আর মেঝেতে লুটিয়ে পড়ে আছেন পাইলট। প্রথমেই আমরা হামলাকারীকে নিরস্ত্র করি। তার পরেই আহত পাইলটকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।'' মুসায়েভ আরও জানান, ততক্ষণে ককপিটে সামনে ভিড় হয়ে গিয়েছে। বিমান দুলছিল। ভয়ে অনেক যাত্রীই চিৎকার শুরু করেন। তখন যাত্রীদের মধ্যে থেকে দু-জন দেবদূতের মতো হাজির হন। ককপিটে ঢুকে বিমানের নিয়ন্ত্রণ নেন। পরে জানতে পারি ওঁরাও পাইলট ছিলেন। শুধু তাই নয়, ততক্ষণে বিমানের অন্যান্য সহযাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। প্লেনের ভিতরে জঙ্গি রয়েছে এই সন্দেহে তল্লাশি শুরু হয়ে যায়। এরপর সৌদি আরবে বিমান অবতরণ করলে পাইলটকে বিমান বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন।

এখন কেমন আছেন স্মিত মাচ্ছার?

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে ভারতীয় ওই পাইলটের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে মস্তিকের অস্ত্রোপচারের জন্য তাকে সৌদি আরবে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে স্মিতকে। সূত্রের খবর, তিনি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। পাইলটের পরিবারকে স্মিতের সঙ্গে দেখা করারও অনুমতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।