MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'নিখোঁজ' জগদীপ ধনখড় কংগ্রেস বিধায়ক হিসেবে পেনশন চাইলেন, মুখ ফেরালেন উপরাষ্ট্রপতি পদ থেকে

'নিখোঁজ' জগদীপ ধনখড় কংগ্রেস বিধায়ক হিসেবে পেনশন চাইলেন, মুখ ফেরালেন উপরাষ্ট্রপতি পদ থেকে

শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। তিনি রাজস্থান বিধানসভায় প্রাক্তন কংগ্রেস সাংসদ হিসেবে পেনশনের জন্য আবেদন করেছেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 30 2025, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
জগদীপ ধনখড়ের সন্ধান
Image Credit : Getty

জগদীপ ধনখড়ের সন্ধান

শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। তিনি রাজস্থান বিধানসভায় প্রাক্তন কংগ্রেস সাংসদ হিসেবে পেনশনের জন্য আবেদন করেছেন। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কেন লক্ষ লক্ষ টাকার পেনশন ছেড়ে ৪৩ হাজার টাকার পেনশনের জন্য আবেদন করেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ যেমন ধোঁয়াশায় ভরা তেমনই প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে পেনশনের আবেদন না করে তিনি বিধায়ক হিসেবে কেন পেনশনের আবেদন করেছেন তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিধায়ক হিসেবে পেনশন
Image Credit : Getty

বিধায়ক হিসেবে পেনশন

জগদীপ ধনখ়ড়ের হাতেখড়ি কংগ্রেসের হাতধরেই। ১৯৯৩ সাল তেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণনগর বিধানসভার কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরবর্তীকালে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু এতদিন পরেই তিনি সেই কংগ্রেস যোগই কাজে লাগাতে চাইছেন।

Related Articles

Related image1
বিধায়কের অনুপস্থিতিতেই স্মার্ট ক্লাসের উদ্বোধন রচনার, হুগলিতে বড় বার্তা সাংসদের
Related image2
নিখুঁত পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ! খুনের কারণ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে
35
পেনশনের আবেদন
Image Credit : X-@VPIndia

পেনশনের আবেদন

রাজস্থান বিধানসভার সচিবালয় সূত্রের খবর, জগদীপ ধনখড় বিধায়ক হিসেবে পেনশনের আবেদন করেছেন। তারা সেই আবেদন গ্রহণ করেছেন। পেনশন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ৩৫ হাজার টাকা পেনশন পাওয়ার কথা তাঁর। তাঁর ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় অতিরিক্ত ২০%। সেই সূত্র ধরেই মোট ৪২ হাজার টাকা প্রতিমাসে পেনশন পাবেন।

45
রাষ্ট্রপতি হিসেবেই পেনশনের যোগ্য
Image Credit : X-@VPIndia

রাষ্ট্রপতি হিসেবেই পেনশনের যোগ্য

প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবেই জগদীপ ধনখড় পেনশনের যোগ্য। নিয়ম অনুযায়ী যদি কোনও উপরাষ্ট্রপতি ২ বছরের মেয়াদ পূর্ণ করেন তাহলে মাসিক ২ লক্ষ টাকা করে পেনশন পাওয়ার কথা তাঁর। তবে শুধু পেনশন নয়, সঙ্গে আরও একগুচ্ছ সুবিধে পাওয়ার কথা। যার মধ্য়ে রয়েছে টাইপ ৮ বাংলো, বিনামূল্য় বিমান ও রেল সফরের সুবিধে, বিনামূল্যে ইলেকট্রিসিটি ও ফোনের সুবিধে, বিনামূল্যে চিকিৎসা। ব্যক্তিগত চিকিৎসকও পাওয়ার কথা। কিন্তু সেই সব সুবিধে হেলায় হারালেন ধনখড়।

55
কেন এমন পদক্ষেপ?
Image Credit : X

কেন এমন পদক্ষেপ?

কিন্তু প্রাক্তন উপরাষ্ট্রপতি কেন এমন পদক্ষেপ করেছেন? তার কোনও উত্তর নেই। বাদল অধিবেশ শুরুর দিনেই অধিবশেন শেষে হঠাৎ করেই পদত্যাগ করেন জগদীপ ধনখড়। তারপর থেকে তাঁর কোনও খোঁজ ছিল না। বিরোধী দবলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কপিল সিবাল সকেই ধনখড়়ের নিখোঁজ হওয়ার বিষয় সরব ছিলেন। কিন্তু কোনও উত্তর দেয়নি বিজেপি। এই পরিস্থিতিতেই কংগ্রেসের প্রাক্তন সাংসদ হিসেবে পেনশনের জন্য আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image2
Liquor Tax: সুরাপ্রেমীদের জন্য ব্রেকিং নিউজ, মদের ওপর শুল্কে বড় বদল সরকারের
Recommended image3
বাংলাদেশি পাসপোর্টধারী ও নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নতুন নিয়ম! জানুন সমস্ত খুঁটিনাটি
Recommended image4
Stray Dogs: রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরাতে হবে, একগুচ্ছ কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image5
Stray Dog Case Judgment: বিপজ্জনক কুকুরকে ইউথেনেশিয়ার নির্দেশে সায় সুপ্রিম কোর্টের
Related Stories
Recommended image1
বিধায়কের অনুপস্থিতিতেই স্মার্ট ক্লাসের উদ্বোধন রচনার, হুগলিতে বড় বার্তা সাংসদের
Recommended image2
নিখুঁত পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ! খুনের কারণ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved