Jantar Mantar CJP Protest: হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে আরও ভিড় বাড়তে শুরু করেছে। আর শুধু ভারতে নয়, এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল নিউইয়র্ক এবং লন্ডনেও। সোনম ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভে শামিল হয়েছেন এই দুটি শহরের মানুষও।
Jantar Mantar CJP Protest: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন ক্রমশই বিরাট আকার ধারণ করছে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং সেই কাণ্ডের জেরে একাধিক পরীক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যাওয়া তথা মৃত্যুর পথও বেছে নেন অনেকে! সেই সবকিছুকে কেন্দ্র করে এই প্রতিবাদ শুরু হয় (Cockroach Janata Party protest)। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই বিজেপি বিরোধী জোটের একাধিক নেতা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও শামিল হয়েছে এই আন্দোলনে। শুধু তাই নয়, দেশের নানা প্রান্ত থেকে ছাত্র-যুবরা দিল্লির যন্তর মন্তরের দিকে রওনা দিয়েছেন। ফলে, ক্রমশই ভিড় বাড়তে শুরু করেছে দেশের রাজধানীতে। দেশের যুব সমাজ কার্যত, সামনের সারিতে থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে (cjp protest live)।
ক্রমশই ভিড় বাড়ছে দিল্লির যন্তর মন্তরে
পাঞ্জাব থেকে কৃষকরাও যাচ্ছেন দিল্লিতে। এমনকি, দেশের নানা প্রান্তে সেই প্রতিবাদকে সংহতি জানিয়ে চলছে মিছিল এবং একাধিক কর্মসূচি। শুধু তাই নয়, সেলিব্রিটি থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাক্তন সেনা আধিকারিক সহ বহু সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এবার সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বিদেশেও। সবথেকে বড় বিষয়, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন সাধারণ মানুষ। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ঠিকানা দিয়ে শয়ে শয়ে খাবারের প্যাকেট অর্ডার করা হচ্ছে। ভলান্টিয়ার এবং ডেলিভারি পার্টনাররা জানাচ্ছেন, বিভিন্ন রাজ্য থেকে ৫০০-র বেশি প্যাকেট ইতিমধ্যেই এসে পৌঁছেছে (Jantar Mantar Protest)। আন্দোলনকারীদের জন্য বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত আসছে। প্রসঙ্গত, এর আগে পুলিশ যন্তর মন্তরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীরা খাবার বা জল পাচ্ছিলেন না। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ এই অভিনব উপায়ে সমর্থন জানাতে শুরু করেন (Jantar Mantar CJP Protest)।
এবার বিক্ষোভ শুরু বিদেশেও
আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ কেন? এই অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, "ছাত্রদের জন্য লড়াই জারি থাকবে।" অন্যদিকে, হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে আরও ভিড় বাড়তে শুরু করেছে। মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েও কোনও লাভ হচ্ছে না। কার্যত, তাদের দাবি এক, দফা এক, সেটা হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর শুধু ভারতে নয়, এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল নিউইয়র্ক এবং লন্ডনেও। সোনম ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভে শামিল হয়েছেন এই দুটি শহরের মানুষও।
ডাবলিনেও প্রতিবাদ হয়েছে বলে খবর। দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন একাধিক বাম নেতারাও। দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলন নিঃসন্দেহে ঐতিহাসিক রুপ নিতে শুরু করেছে। ব্যপক ভিড় বাড়ছে এবং ততধিক চাপ তৈরি হচ্ছে মোদী সরকারের উপর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

