
JPSC আন্দোলনে তোলপাড় ঝাড়খণ্ড! আইসা নেত্রী নেহা বোরার উপর কালি হামলা, আটক অভিযুক্ত
ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে ঘিরে উত্তেজনা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভানেত্রী নেহা বোরার দিকে কালি ছোড়া হল। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Jharkhand Protest: ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে ঘিরে উত্তেজনা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভানেত্রী নেহা বোরার দিকে কালি ছোড়া হল। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চতুর্দশ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষা এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-CGL পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে একাধিক ছাত্র সংগঠনের তরফে ঝাড়খণ্ড বিধানসভা অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি চলাকালীনই নেহা বোরার দিকে কালি ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।