অষ্টম বেতন কমিশনে কবে বাড়বে বেতন? কবে অ্যাকাউন্টে ঢুকবে এরিয়ার? প্রকাশ্যে নয়া চমক
দীর্ঘদিন ধরে চর্চায় থাকা অষ্টম বেতন কমিশনের কাজ শেষ করার জন্য দেড় বছর সময় দিয়েছে কেন্দ্র। ২০২৭ সালের ৩ মে-র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও, কবে অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে আছে অষ্টম বেতন কমিশন। গতবছর ঘোষণা হয়েছিল অষ্টম বেতন কমিশনের কথা। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা অষ্টম বেতন কমিশন। এবার এই বেতন কমিশন নিয়ে এল নয়া তথ্য।

ফিটমেন্ট ফ্যাক্টর থেকে বেসিক পে- অষ্টম বেতন কমিশনে কোন খাতে কত বাড়বে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে, আপাতত সবচেয়ে বড় বিষয় হল কমিশনের রিপোর্ট জমা পড়ার সময়সীমা।
অষ্টম বেতন কমিশনের কাজ শেষ করার জন্য মোট দেড় বছর সময় দিয়েছে কেন্দ্র। ২০২৫ সালের ৩ নভেম্বর কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই অনুসারে, কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে বেতন ও পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দিতে হবে। সেই হিসেব অনুরাসে, বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার শেষদিন ৩ মে।
তবে কি ২০২৭-র জুন মাসে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা? সদ্য প্রকাশ্যে এল নয়া তথ্য। বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের ৩ মে টাকা রিপোর্ট প্রকাশ হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এটি মূলত সরকারের বেঁধে দেওয়া সময়সীমা। প্রয়োজন অনুসারে, কমিশন চূড়ান্ত রিপোর্টের আগে অন্তর্বর্তী প্রতিবেদনও জমা দিতে পারবে।
সব মিলিয়ে এখনও মেলেনি সঠিক উত্তর। সম্পূর্ণ বিষয়টি আছে ধোঁয়াশায়। যদি সত্যিই ২০২৭ সালের ৩ মে টাকা রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে আগামী বছরের মাঝামাঝি মিলবে টাকা। আর যদি রিপোর্ট প্রকাশ পেতে দেরি হয়, তাহলে টাকা ঢুকবে দেরিতে।

