MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • বছরের শেষ মাসে বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

বছরের শেষ মাসে বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

আলু, পেঁয়াজ-সহ সবজির দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বছরের শেষ মাসে রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে। এছাড়া আরও কিছু খরচ বাড়তে চলেছে। এত খরচের ধাক্কা সামাল দেওয়া নিয়ে চিন্তায় মধ্যবিত্ত।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 01 2024, 09:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
রবিবার বছরের শেষ মাস শুরু হয়েছে, এই মাসেই মধ্যবিত্তর উপর একগুচ্ছ খরচের ধাক্কা আসতে চলেছে
Image Credit : Getty

রবিবার বছরের শেষ মাস শুরু হয়েছে, এই মাসেই মধ্যবিত্তর উপর একগুচ্ছ খরচের ধাক্কা আসতে চলেছে

রবিবার ছুটির দিন হওয়ায় বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। তবে সোমবার থেকেই হয়তো বেশ কিছু নিত্য ব্যবহার্য ক্ষেত্রে বদল দেখা যাবে। চলতি মাসেই রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। উড়ানের টিকিটের দামও বাড়তে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
রবিবার থেকেই রান্নার গ্যাসের দাম বদল করতে চলেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি
Image Credit : Getty

রবিবার থেকেই রান্নার গ্যাসের দাম বদল করতে চলেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি

আন্তর্জাতিক বাজারে দাম ওঠা-নামা করছে। এই পরিস্থিতিতে রবিবার থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়াতে চলছে। গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। এবার গৃহস্থালির রান্নার গ্যাসের দামও বাড়তে চলেছে।

38
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করল ইউআইডিএআই, তবে বেশিদিন সময় নেই
Image Credit : Facebook

বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি করল ইউআইডিএআই, তবে বেশিদিন সময় নেই

বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করল ইউআইডিএআই। এই সময়ের মধ্যে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ সংশোধন করা যাবে। তারপর আধারের তথ্য সংশোধন করতে হলে টাকা দিতে হবে।

48
রবিবার থেকেই ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নীতি চালু করেছে স্টেট ব্যাঙ্ক
Image Credit : Freepik@KillustratorPhoto

রবিবার থেকেই ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নীতি চালু করেছে স্টেট ব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সংক্রান্ত নীতিতে বদল আনা হচ্ছে। এবার থেকে ডিজিট্যাল গেমিং প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট কেটে নেওয়া হবে।

58
চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জরিমানা-সহ আয়কর রিটার্ন দাখিল করা যাবে
Image Credit : our own

চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জরিমানা-সহ আয়কর রিটার্ন দাখিল করা যাবে

এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি, তাঁরা জরিমানা-সহ ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

68
স্প্যাম মেসেজ রোখার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া
Image Credit : Getty

স্প্যাম মেসেজ রোখার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডিসেম্বর থেকেই স্প্যাম ও ফিশিং মেসেজ মেসেজ রোখার জন্য নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে অন্যান্য পরিষেবা বিঘ্নিত হবে না বলেও জানানো হয়েছে।

78
বিমানের টিকিটের দাম ঊর্ধ্বমুখী, রবিবার থেকেই মালদ্বীপ ভ্রমণের খরচ বেড়ে যেতে চলেছে
Image Credit : Getty

বিমানের টিকিটের দাম ঊর্ধ্বমুখী, রবিবার থেকেই মালদ্বীপ ভ্রমণের খরচ বেড়ে যেতে চলেছে

রবিবার থেকেই মালদ্বীপের উড়ানে ইকনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বাড়তে চলেছে। ফলে যাঁরা মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের খরচ বাড়তে চলেছে।

88
রবিবার থেকেই বিমানের জ্বালানির দাম বাড়তে চলেছে, ফলে টিকিটের দামও বাড়বে
Image Credit : Getty

রবিবার থেকেই বিমানের জ্বালানির দাম বাড়তে চলেছে, ফলে টিকিটের দামও বাড়বে

রবিবার থেকেই বিমানের জ্বালানির নতুন দাম হতে চলেছে। ফলে উড়ানের টিকিটের দামও বাড়তে চলেছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বান, ভোতে কোশী নদীতে তাণ্ডব, মুহূর্তে সব ধ্বংস করে গেল জলস্রোত, ভাইরাল ভিডিও
Recommended image2
বিজেপি বিধায়কের ইনোভা ধোয়া হল দমকলের গাড়ি দিয়ে, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক
Recommended image3
বিএ, বিএসসি ও বিকম ডিগ্রিতে কর্মসংস্থান কমছে, শিক্ষায় সংস্কারের সুপারিশ নীতি আয়োগের
Recommended image4
Confirm Train Ticket: তৎকাল টিকিট ‘অল বুকড’? এই ট্রিক মেনে চললে শেষ মুহূর্তে পেতে পারেন কনফার্ম সিট
Recommended image5
Drug Bust: গুয়াহাটিতে কামরূপ এক্সপ্রেস থেকে সোয়া ২ কোটির হেরোইন উদ্ধার, জালে ২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved