MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Live -In Relationship: বিবাহিত পুরুষ সম্মতি নিয়ে সহবাস করতেই পারে! অপরাধ নয় বলে পর্যবেক্ষণ আদালতের

Live -In Relationship: বিবাহিত পুরুষ সম্মতি নিয়ে সহবাস করতেই পারে! অপরাধ নয় বলে পর্যবেক্ষণ আদালতের

Live -In Relationship case: লিভ-ইন দম্পতির একটি দায়ের করা ফৌজদারী মামলার শুনানির সময় মন্তব্য করেছে। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট করেছে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্মতিসূচক সহবাস বা লিভ-ইন সম্পর্কে থাকার জন্য কখনই এই পুরুষ মানুষটিকে অভিযুক্ত করা যাবে না। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 27 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
সহবাস নিয়ে বড় রায়
Image Credit : X

সহবাস নিয়ে বড় রায়

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের লিভ-ইন দম্পতির একটি দায়ের করা একটি ফৌজদারী মামলার শুনানির সময় বড় মন্তব্য করেছে। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্মতিসূচক সহবাস বা লিভ-ইন সম্পর্কে থাকার জন্য কখনই এই পুরুষ মানুষটিকে অভিযুক্ত করা যাবে না। একই সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকা মহিলার মায়ের দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছে আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
আদালতের প্রতিক্রিয়া
Image Credit : X

আদালতের প্রতিক্রিয়া

এই মামলার শুনানির সময় নৈতিকতা ও আইনের পৃথকীকরণের ওপর জোর দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বলেছে। আইনের দৃষ্টিতে ওই ব্যক্তি মোটের ওপর কোনও অপরাধ করেননি। কারণ প্রাপ্ত বয়স্ক মহিলার সঙ্গে একত্রে থাকার সিদ্ধান্তে দুজনেরই সম্মতি ছিল। তেমনই প্রমাণ রয়েছে আদালতের হাতে।

আদালত আরও বলেছে, নাগরিকদের অধিকার রক্ষায় গৃহীত পদক্ষেপ সামাজিত মতামত বা নৈতিকতার মাধ্যমে নির্ধারিত হতে পারে না। পাশাপাশি আদালত পুলিশকে ওই দম্পতিকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে।

Related Articles

Related image1
Chhota Bheem: ভোটার ID না থাকলেও কী ভোট দেওয়া যায়? বঙ্গে ভোটের আগে তা জানাবে ছোটা ভীম
Related image2
'৪ মে-র পর শ্রীরামের স্মরণে থাকতে হবে তো!' নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেককে নিশানা শুভেন্দুর
38
দম্পতির নিরাপত্তার নির্দেশ
Image Credit : FREEPIK

দম্পতির নিরাপত্তার নির্দেশ

পাশাপাশি এলাহাবাদ হাইকোর্ট সংশ্লিষ্ট দম্পত্তির নিরাপত্তার ব্যবস্থা করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বলেছে, মহিলার পরিবারের সদস্যরা দম্পতির বাড়িতে যেতে পারবে না। পাশাপাশি ইলেকট্রনিক মাধ্যমেও যোগাযোগ রাখতে পারবে না। তৃতীয় পক্ষের মাধ্যমেও যোগাযোগ করতে পারবে না।

48
পরবর্তী শুনানি
Image Credit : Google

পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৮ এপ্রিল ধার্য করা হয়েছে। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দম্পতির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। তেমনই নির্দেশ দিয়েছে আদালত।

58
মায়ের আবেদন
Image Credit : Asianet News

মায়ের আবেদন

লিভ ইন সম্পর্কে থাকাজ দম্পতি হলেন অনামিকা ও নেত্রপাল।

গত ৮ জানুয়ারি, অনামিকার মা কান্তি শাহজাহানপুরের জৈতিপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে অনামিকার মায়ের অভিযোগ ছিল, সেদিন সকালে নেত্রপাল তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ করেছিল। এই কাজে নেত্রপালকে ধর্মপাল নামে এক ব্যক্তি সহযোগিতা করেছিল।

68
মায়ের দায়ের করা মামলাকে চ্য়ালেঞ্জ
Image Credit : Social Media

মায়ের দায়ের করা মামলাকে চ্য়ালেঞ্জ

১৮ বছরের অনামিকা। নেত্রপালের বয়স জানা যায়নি। তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মায়ের দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ করেছিলেন মে। মায়ের আবেদন খারিজের পাশাপাশি তারা নিরাপত্তাও চেয়েছিলেন। দুটি আবেদনই মেনে নিয়েছে আদালত। আদালত জানিয়েছে আবেদনকারী বা লিভ-ইন সম্পর্কে থাকা দুজনেই প্রাপ্ত বয়স্ক।

78
নেত্রপাল বিবাহিত!
Image Credit : social media

নেত্রপাল বিবাহিত!

অনামিকার মায়ের দাবি ছিল নেত্রপাল বিবাহিত। নেত্রপাল বিবাহিত হওয়ার পরেও অন্য একজন মহিলার সঙ্গে সহবাস করা ফৌজদারি অপরাধন। কিন্তু সেই যুক্তিও উড়িয়ে দিয়েছে আদালত। শুনানির সময় পর্যবেক্ষণ হল- নেত্রপাল যদি সত্যিই অন্য একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে সম্মতিক্রমে একত্রে বসবাস করে থাকেন, তবে তাকে অভিযুক্ত করার মতো কোনো ফৌজদারি অপরাধ নেই।

আদালত আরও উল্লেখ করেছে যে, প্রথম আবেদনকারী পুলিশকে নিশ্চিত করেছেন যে তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং নিজের স্বাধীন ইচ্ছায় নেত্রপালের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।

88
অনার কিলিং-এর আশঙ্কা
Image Credit : Social media

অনার কিলিং-এর আশঙ্কা

পরিবার থেকে দম্পতির সহবাস মেনে নিতে রাজি নয়। আর সেই কারণেই দম্পতি অনার কিলিং-এর আশঙ্কা করেছেন। আদালতে তারা গোটা বিষয়টি জানিয়েছেন। আর সেই কারণেই আদালত প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image2
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image3
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image4
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Recommended image5
Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত
Related Stories
Recommended image1
Chhota Bheem: ভোটার ID না থাকলেও কী ভোট দেওয়া যায়? বঙ্গে ভোটের আগে তা জানাবে ছোটা ভীম
Recommended image2
'৪ মে-র পর শ্রীরামের স্মরণে থাকতে হবে তো!' নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেককে নিশানা শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved