Meloni Wishes PM Modi:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিন সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে মোদীকে সোজাসুজি "আমার বন্ধু" বলে সম্বোধন করেন তিনি।

Meloni Wishes PM Modi: বন্ধুর জন্মদিনে স্পেশাল শুভেচ্ছা। দুজনের বন্ধুত্ব নিয়ে সব সময় আলোচনা হয়। এক বন্ধুর জন্মদিনে আরেক বন্ধু শুভেচ্ছা বার্তায় লিখলেন বড় কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিন সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে মোদীকে সোজাসুজি "আমার বন্ধু" বলে সম্বোধন করেন তিনি। খুবই আন্তরিক সুরে ইতালির প্রধানমন্ত্রী লেখেন, “আমার বন্ধু @narendramodi-কে জন্মদিনের অনেক শুভেচ্ছা! আমি ওঁর ভালো স্বাস্থ্য, কাজের শক্তি আর সাফল্য কামনা করি।”

কী বললেন মেলোনি

এর পাশাপাশি দুই দেশের সম্পর্কের কথা টেনে মেলোনি জানান, “ইতালি ও ভারত তাদের মধ্যকার গভীর বন্ধুত্বের টানকে আরও শক্ত করছে। দুই দেশের ভবিষ্যৎ উন্নতি আর পারস্পরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে আমরা একসঙ্গেই এগিয়ে চলব।” মেলোনির এই বার্তা দেখে সহজেই বোঝা যায় মোদীর সঙ্গে ওঁর সম্পর্ক কতটা ভালো। এর আগেও একাধিক আন্তর্জাতিক মঞ্চে মেলোনি মোদীকে নিজের বন্ধু বলে ডেকেছেন।

দেখুন মেলোনির শুভেচ্ছা বার্তা

Scroll to load tweet…

মোদীর জন্মদিন

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্ম হয় নরেন্দ্র মোদীর। ২০১৪ সালের মে মাস থেকে পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক ভারতের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব সামলানো নির্বাচিত প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে ভারত ও ইতালির মধ্যে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং জ্বালানি ক্ষেত্রে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। দুই দেশ নিজেদের মধ্যকার যোগাযোগকে এক বিশেষ স্তরে নিয়ে গেছে। মেলোনির এই বার্তা সেই মজবুত কূটনৈতিক সম্পর্ককেই নতুন করে মনে করিয়ে দিল।

বিশ্বের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা

অবশ্য শুধু মেলোনিই নন, মোদীর জন্মদিনে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো বিশ্ব নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে মেলোনির এই ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা বার্তাটি এখন নেটপাড়ায় বেশ চর্চায় রয়েছে।