State Bank of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রহকদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ সতর্ক বার্তা জারি করেছে। কোটি কোটি গ্রাহকের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে।

State Bank of India Update: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা সাবধান! বর্তমানে জালিয়াতিরা ভুয়ো 'KYC আপডেট' বা 'অ্যাকাউন্ট ব্লক' হওয়ার ভয় দেখিয়ে এসএমএস/হোয়াটসঅ্যাপে একটি ক্ষতিকারক APK লিঙ্ক পাঠাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইনস্টল করলেই ফোন হ্যাক হয়ে যাচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে।

কী ঘটছে এবং কী করবেন বিস্তারিত নীচে দেওয়া হল:

  • বিপজ্জনক কেলেঙ্কারি: প্রতারকরা নিজেদের এসবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে জানায় যে, আপনার কেওয়াইসি (KYC) যাচাই করা হয়নি বা প্যান কার্ডের তথ্য আপডেট নেই। এর জন্য দ্রুত একটি মোবাইল অ্যাপ (APK file) ডাউনলোড করতে বলা হয়।
  • ভুলের পরিণতি: একবার ওই অ্যাপ ইনস্টল করলে ফোনে থাকা সমস্ত তথ্য, ইউপিআই (UPI) পিন, এবং ব্যাঙ্ক পাসওয়ার্ড প্রতারকদের কাছে পৌঁছে যায় ।
  • এআই (AI) ডিপফেক স্ক্যাম: এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিও বা অডিও কল তৈরি করেও মানুষকে বিনিয়োগের ফাঁদে ফেলে টাকা হাতানো হচ্ছে।

গ্রাহকদের জন্য এসবিআই-এর বিশেষ পরামর্শ:

১. ব্যাঙ্কের যে কোনও অফিসিয়াল অ্যাপ গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করুন।

২. কোনও অজানা উৎস থেকে পাওয়া APK ফাইলে কখনও ক্লিক করবেন না।

৩. সন্দেহজনক কোনও কিছু মনে হলে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

৪. KYC আপডেট-এর ক্ষেত্রে সবসময় ব্যাঙ্কে যোগাযোগ করুন।

৫. কারও সঙ্গে ব্যাঙ্কের কোনও OPT শেয়ার করবেন না।

৬. রিপোর্ট করতে phishing@sbi.co.in-এ বা ১৯৩০-তে রিপোর্ট করুন।

ভুয়ো APK ফাইল শনাক্ত করবেন কীভাবে?

১. যেহেতু প্রতারকরা প্রায়শই আসল কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করে, তাই যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে যাচাই করে নিন।

২. আসল অ্যাপগুলো সাধারণত লক্ষ লক্ষ বার ডাউনলোড হয়। কিন্তু নকল অ্যাপ ইনস্টল সংখ্যা খুবই কম থাকে। এই বিষয়টি ভালো করে দেখে নেবেন।

৩. ইনস্টল করার আগে সেই অ্যাপ-এর রিভিউগুলি দেখে নিন। প্রায় সব রিভিউতে ভুয়ো বা অসঙ্গতি কিছু পান তবে সতর্ক হন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।