MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ধনখড়ের পরবর্তী উত্তরসূরি কে হবেন? উপ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন

ধনখড়ের পরবর্তী উত্তরসূরি কে হবেন? উপ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন

India Vice President Election 2025: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎ করেই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। কে হবেন দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি? উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করল জাতীয় নির্বাচন কমিশন।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 01 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচন
Image Credit : pinterest

ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচন

প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হতে চলেছেন? তা জানা যাবে খুব শীঘ্রই। ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি নোটিস জারি করেছে কমিশন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কে হবেন জগদীপের উত্তরসূরি?
Image Credit : Getty

কে হবেন জগদীপের উত্তরসূরি?

সরকারি সূত্রে খবর, জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ায় ভাইস-প্রেসিডেন্ট বা ভারতের উপ-রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন ১৭তম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। প্রেসিডেনশিয়াল ও ভাইস-প্রেসিডেনশিয়াল ইলেকশন অ্যাক্ট, ১৯৫২-র আওতায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

Related Articles

Related image1
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
Related image2
'ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে ভারত', শাহবাজের সঙ্গে বাণিজ্য চুক্তির পরই ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
35
কবে ভোটগ্রহণ প্রক্রিয়া?
Image Credit : Getty

কবে ভোটগ্রহণ প্রক্রিয়া?

নির্বাচন কমিশনের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত সময়সূচি হল:-

নির্বাচনের বিজ্ঞপ্তি জারি: ৭ অগাস্ট, ২০২৫

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ২১ অগাস্ট, ২০২৫

মনোনয়নের যাচাইয়ের দিন: ২২ অগাস্ট, ২০২৫

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৫ অগাস্ট, ২০২৫

ভোটগ্রহণের তারিখ (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোটগ্রহণের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা

গণনার দিন (প্রয়োজনে): ৯ সেপ্টেম্বর, ২০২৫

45
উপ রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন?
Image Credit : X

উপ রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন?

ভারতের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে, ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন উভয় সংসদীয় কক্ষের সদস্যদের গঠিত নির্বাচনী কলেজের ভোটে। এই নির্বাচনে ৭৮২ জন সদস্য ভোট দেবেন— যাদের মধ্যে ২৩৩ জন রাজ্যসভার নির্বাচিত সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং ৫৪৩ জন লোকসভার নির্বাচিত সদস্য রয়েছেন (বর্তমানে একটি আসন শূন্য)।

55
কীভাবে হবে ভোট গ্রহণ?
Image Credit : Getty

কীভাবে হবে ভোট গ্রহণ?

সরকারি সূত্রে খবর, এই নির্বাচন হবে গোপন ব্যালটে। এবং একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে। ভোটারদের একটি নির্দিষ্ট কলমের মাধ্যমে ব্যালট চিহ্নিত করতে হবে, যা কমিশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনকে পরিবেশবান্ধব ও স্বচ্ছ রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোট গণনা ও ভোট গ্রহণ উভয়ই অনুষ্ঠিত হবে সংসদ ভবনে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
7th vs 8th CPC: DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?
Recommended image2
Nepal Flood News: নেপালে প্রলয়-বান! উদ্ধার ১৪৯ জন ভারতীয়, স্বজনহারাদের কান্নার মাঝে খোঁজ চলছে নিখোঁজ বাঙালিদের
Recommended image3
Today’s News in Bengali Live: 7th vs 8th CPC - DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?
Recommended image4
Mohan Bhagwat: 'হিন্দু জাগলে জগৎ জাগে', ভারতের DNA-তে রয়েছে সহযোগিতা, বড় বার্তা RSS প্রধান মোহন ভাগবতের
Recommended image5
Now Playing
Nepal Rescue: কাদায় আটকে ছিলেন দু'দিন! নেপালে মৃত্যুর স্রোত থেকে কীভাবে বাঁচলেন বৃদ্ধা?
Related Stories
Recommended image1
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
Recommended image2
'ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে ভারত', শাহবাজের সঙ্গে বাণিজ্য চুক্তির পরই ভবিষ্যদ্বাণী ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved