MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • প্রযুক্তিগত সমস্যায় থমকে পরিষেবা, দিল্লি বিমানবন্দরে আটকে ৩০০-রও বেশি উড়ান

প্রযুক্তিগত সমস্যায় থমকে পরিষেবা, দিল্লি বিমানবন্দরে আটকে ৩০০-রও বেশি উড়ান

Flight Delay At Delhi Airport: যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান পরিষেবা বিপর্যস্ত দিল্লি বিমান বন্দরে। থমকে প্রায় ৩০০ বেশি বিমান। কী বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 07 2025, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি
Image Credit : X

দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি

প্রযুক্তিগত যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যাহত উড়ান পরিষেবা। দেরিতে চলছে অন্তত ৩০০ বিমান। এই বিষয়ে বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির কারণে তৈরি হয়েছে এই সমস্যা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বিমান বন্দর কর্তৃপক্ষ। 

25
থমকে উড়ান পরিষেবা!
Image Credit : Asianet News

থমকে উড়ান পরিষেবা!

এই বিষয়ে শুক্রবার দুপুরে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সেখানে দিল্লি বিমানবন্দরে থাকা সমস্ত যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টে আরও জানানো হয়েছে যে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে  প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

Passenger Advisory issued at 08:34 Hours#DelhiAirport#PassengerAdvisory#DELAdvisorypic.twitter.com/ckfpibIazv

— Delhi Airport (@DelhiAirport) November 7, 2025

Related Articles

Related image1
ভোটার তালিকা সংশোধনের পর বিহারে শুরু প্রথম দফায় ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ তেজস্বী-তেজপ্রতাপের
Related image2
বিহার ভোটে কতটা কার্যকরী হবে মোদী ম্যাজিক? গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
35
বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা
Image Credit : Asianet News

বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা

এদিকে গন্তব্যের উদ্দেশে বেড়িয়ে বিমানবন্দরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তীব্র হয়রানির শিকার বিমানযাত্রীরা। শুধু তাই নয়, দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে যে সমস্যা দেখা দিয়েছে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে যাত্রীদের আপাতত ধৈর্য ধরা ছাড়া কোনও উপায় নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

45
কত বিমান ওঠা-নামা করে?
Image Credit : X

কত বিমান ওঠা-নামা করে?

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হলো দেশের মধ্যে অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। এখান থেকে প্রতিদিন প্রায় ১৫০০-রও বেশি বিমান ওঠা-নামা করে। ফলে স্বাভাবিক ভাবেই যাত্রী চাপও থাকে প্রচুর। ফলে আকস্মিক এই যান্ত্রিক গোলযোগের কারণে বর্তমানে প্রায় ৩০০ বিমান চলছে দেরিতে। 

55
যাত্রীদের আপডেট থাকার পরামর্শ
Image Credit : Asianet News

যাত্রীদের আপডেট থাকার পরামর্শ

দিল্লি বিমান বন্দরে প্রযুক্তিগত সমস্যার বিষয়ে যাত্রীদের অবগত করে তাদের আপডেট থাকার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, আকাসা সহ বিভিন্ন উড়ান সংস্থাগুলি। শুধু তাই নয়, বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাদের ওয়েবসাইটে নিজেদের ফ্লাইটের অবস্থান জানা ও আপডেট থাকার জন্য অনুরোধ করা হয়েছে ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays: মার্চের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের, রইল ছুটির তালিকা
Recommended image2
8th Pay Commission: বড় খবর! আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, এর অর্থ কী?
Recommended image3
Ajker Bangla News Live: Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে একলাফে বেশ কিছুটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?
Recommended image4
LPG ATM: 'খালি আনুন, ভরা নিন', এবার LPG ATM চালু হল এই শহরে, ২৪ ঘণ্টা পরিষেবা
Recommended image5
I-PAC Case: 'ইডি-র তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধাদান সুখকর নয়,' কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Related Stories
Recommended image1
ভোটার তালিকা সংশোধনের পর বিহারে শুরু প্রথম দফায় ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ তেজস্বী-তেজপ্রতাপের
Recommended image2
বিহার ভোটে কতটা কার্যকরী হবে মোদী ম্যাজিক? গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved