MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • PM Kisan: ২০০০ নয়, পিএম কিষাণে মিলবে ৪০০০ টাকা, কোন কোন কৃষকরা পাবেন?

PM Kisan: ২০০০ নয়, পিএম কিষাণে মিলবে ৪০০০ টাকা, কোন কোন কৃষকরা পাবেন?

দেশের কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ)-র ২৪তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রত্যেক সুবিধাভোগী কৃষকেরই প্রশ্ন পরবর্তী কিস্তি কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে? তাঁরা কি এই মাসেই টাকা পাবেন, না আরও অপেক্ষা করতে হবে?

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 02 2026, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

দেশের কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ)-র ২৪তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রত্যেক সুবিধাভোগী কৃষকেরই প্রশ্ন পরবর্তী কিস্তি কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে? তাঁরা কি এই মাসেই টাকা পাবেন, নাকি আরও এক মাস অপেক্ষা করতে হবে? নিয়ম অনুযায়ী, পিএম কিষাণ সম্মান নিধির আওতায় কৃষকদের বছরে তিনটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর একটি করে কিস্তি সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আগের, অর্থাৎ ২৩তম কিস্তি জুন মাসে দেওয়া হয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI

সেই হিসাবে চার মাসের ব্যবধান অনুযায়ী ২৪তম কিস্তি অক্টোবর মাসে আসার কথা। অক্টোবরেই দুর্গাপুজো থাকায় উৎসবের আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এবার দেশের কিছু কৃষক নিয়মিত ২,০০০-এর পরিবর্তে একসঙ্গে ৪,০০০ টাকা পেতে পারেন। কারণ, তাঁদের ক্ষেত্রে আগের ২৩তম কিস্তির টাকা কোনও কারণে আটকে ছিল।

36
Image Credit : Getty

সাধারণত পিএম কিষাণের প্রতিটি কিস্তিতে যোগ্য কৃষকেরা ২,০০০ টাকা করে পান। তবে যাঁদের ২৩তম কিস্তি অসম্পূর্ণ ই-কেওয়াইসি, জমি যাচাই বা অন্য কোনও নথিগত সমস্যার কারণে আটকে গিয়েছিল, তাঁদের ক্ষেত্রে বকেয়া টাকা পরবর্তী কিস্তির সঙ্গে একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যাঁরা তাঁদের অসম্পূর্ণ প্রক্রিয়া বা নথিপত্রের ভুল সংশোধন করেছেন, তাঁদের নাম রাজ্য সরকারের তরফে অনুমোদনের জন্য পাঠানো হয়। নাম অনুমোদিত হলে তাঁরা একসঙ্গে দু’টি কিস্তির টাকা পেতে পারেন।

46
Image Credit : Asianet News

অর্থাৎ, এই ধরনের কৃষকের অ্যাকাউন্টে মোট ৪,০০০ টাকা জমা হতে পারে। এর মধ্যে ২,০০০ হবে ২৪তম কিস্তির টাকা এবং বাকি ২,০০০ হবে আগের ২৩তম কিস্তির বকেয়া। তবে সব কৃষক ৪,০০০ টাকা পাবেন না। যাঁরা ২৩তম কিস্তির টাকা সময়মতো পেয়েছেন এবং কোনও কিস্তি বকেয়া নেই, তাঁরা ২৪তম কিস্তিতে নিয়মমাফিক ২,০০০-ই পাবেন।

56
Image Credit : social media

কোনও কিস্তি বকেয়া থাকলে দ্রুত ই-কেওয়াইসি এবং জমি সংক্রান্ত যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। এতে বকেয়া টাকা পরবর্তী কিস্তির সঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

66
Image Credit : Getty

অনলাইনে কিস্তির স্ট্যাটাস কী ভাবে দেখবেন?

  • প্রথমে পিএম কিষাণের সরকারি পোর্টালে যান।
  • হোমপেজে ‘Farmers Corner’ বিভাগে যান।
  • সেখানে ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন।
  • নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড লিখুন।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে যাচাই সম্পন্ন করুন।
  • এরপর স্ক্রিনে আপনার কিস্তি এবং ই-কেওয়াইসি-র বর্তমান অবস্থা দেখতে পাবেন।
  • এভাবেই জানা যাবে, ২৪তম কিস্তির জন্য আপনার নাম রয়েছে কি না এবং কোনও বকেয়া কিস্তি পাওনা রয়েছে কি না।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'জারি হয়েছে ১৬৩ ধারা, জমায়েত করলেই অ্যাকশন'- কড়া বার্তা দিল্লি পুলিশের
Recommended image2
Now Playing
Delhi Protest: জ্ঞানেশকাণ্ডে উত্তাল দিল্লি, সকাল থেকেই ককরোচদের আটক করছে পুলিশ
Recommended image3
যন্তর মন্তর ২.০: কী করবেন আর কী করবেন না? দিল্লিতে বিক্ষোভে সমর্থকদের একগুচ্ছ নির্দেশিকা CJP-র
Recommended image4
CJP Protest: যন্তর মন্তরের বিক্ষোভে যাবেন না! মুসলিমদের কেন সতর্ক করলেন প্রধান ইমাম?
Recommended image5
CJP Protest: সিজেপি-র বিক্ষোভে কাঁপছে দিল্লি, ফ্লাইটে আটক অভিজিৎ, বাড়ি থেকে ধ্রুব রাঠি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved