MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের

দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের

PM Modi On Indigo: সোমবার থেকে আংশিক স্বাভাবিক ইন্ডিগোর বিমান পরিষেবা। গত কয়েক দিনে দেশজুড়ে যাত্রী ভোগান্তি নিয়ে এবার ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 09 2025, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সংসদে ইন্ডিগো নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী
Image Credit : X

সংসদে ইন্ডিগো নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

গত ১ ডিসেম্বর থেকে ইন্ডিগো-র উড়ান পরিষেবা নিয়ে দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার হন লক্ষ-লক্ষ যাত্রীরা। ভুক্তভোগী যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দেওয়ার পরও নিভছে না বেসরকারি এই বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভের আগুন। এবার ইন্ডিগো-র বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার বার্তা দেওয়ার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যারফলে ব্যাপক ক্ষতির মুখে দেশের বৃহত্তম এই বিমান পরিবহন সংস্থা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইন্ডিগো-র পরিষেবায় কাঁটছাট করার সিদ্ধান্ত
Image Credit : X

ইন্ডিগো-র পরিষেবায় কাঁটছাট করার সিদ্ধান্ত

জানা গিয়েছে, বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে উঠে আসে ইন্ডিগো-র বর্তমান দুর্দশার কথা। আর সেখানেই কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু স্পষ্ট জানান,  ইন্ডিগোর এই বেহাল দশার জন্য যারা দায়ি তাদের বিরুদ্ধে তো কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বেসরকারি এই উড়ান সংস্থার পরিষেবা পাঁচ শতাংশ করারও নির্দেশ দেন মন্ত্রী।

Related Articles

Related image1
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের
Related image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
35
দেশজুড়ে ইন্ডিগো-র কত বিমান চলে?
Image Credit : ANI

দেশজুড়ে ইন্ডিগো-র কত বিমান চলে?

সূত্রের খবর, প্রতিদিন সারাদেশে ইন্ডিগো-র প্রায় ২,২০০টি উড়ান পরিচালনা করে। তবে কেন্দ্রের নির্দেশে তার ৫ শতাংশ কমানো হবে। অর্থাৎ প্রতি দিন ১১৫টি উড়ান কমবে ইন্ডিগোর। অতীতে ইন্ডিগোকে ৬ শতাংশ উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র। তবে গত ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে সৃষ্ট হওয়া ভোগান্তিতে এবার ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের। 

45
মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : ANI

মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুধু তাই নয়, বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখার সময় ইন্ডিগোর চূড়ান্ত অব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘'এমন কোনও আইন বা নিয়ম থাকা উচিত নয়, যা সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভাবে কষ্ট দেয়। এটি হওয়া উচিত নয়। আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং আইন বা নিয়ম সব সময় তাদের সুবিধার জন্য হওয়া উচিত।''

55
কতটা স্বাভাবিক হল পরিষেবা?
Image Credit : X

কতটা স্বাভাবিক হল পরিষেবা?

সংকটে থাকা ইন্ডিগো এয়ারলাইন্স সোমবার জানিয়েছে যে তারা এখন পর্যন্ত হাজার হাজার যাত্রীর জন্য ৮২৭ কোটি টাকার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করেছে। ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে উড়ান পরিষেবা বিভ্রাট হয়। ইন্ডিগো জানিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত বাতিলের জন্য বাকি রিফান্ড প্রক্রিয়াধীন রয়েছে। এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্স বলেছে, "৪৫০০-এর বেশি ব্যাগ সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং আমরা আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বাকিগুলো পৌঁছে দেওয়ার পথে রয়েছি।" এয়ারলাইন্সটি আরও দাবি করেছে যে তারা বিভিন্ন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে প্রতিদিন ২ লাখের বেশি গ্রাহককে সহায়তা করেছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays: ১৪ নাকি ১৫- গণেশ পুজো উপলক্ষ্যে কবে বন্ধ ব্যাঙ্ক? রইল চলতি সপ্তাহে ছুটির তালিকা
Recommended image2
Viral Video: মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা! গুরুগ্রামের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Recommended image3
8th Pay Commission: মূল বেতন + ডিএ + ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন ১০৬% বৃদ্ধি! পুরো হিসেব বুঝুন
Recommended image4
স্মার্টওয়াচের পেছনে সারাক্ষণ কেন সবুজ আলো জ্বলে? ভাবছেন স্টাইল? লুকিয়ে আছে বড় কারণ!
Recommended image5
Meerut Dog: পোষ্য কুকুরের মৃত্যুর শোকে ৩ দিন রান্না হয়নি বাড়িতে, মানুষের মতোই হল শ্রাদ্ধ
Related Stories
Recommended image1
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের
Recommended image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved