MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • PM Modi: ভূটানে রাজপরিবারের অতিথি মোদী, রাকুমারদের সঙ্গে কথাবার্তার ছবিগুলি দেখুন

PM Modi: ভূটানে রাজপরিবারের অতিথি মোদী, রাকুমারদের সঙ্গে কথাবার্তার ছবিগুলি দেখুন

প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে ৫ রেসিডেন্স লিংকানা প্রাসাদে ভূটানের রাজা আমন্ত্রণ জানিয়েছেন। সেই ছবিই প্রকাশ্যে এসেছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 25 2024, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
রাজপরিবারের সঙ্গে মোদী
Image Credit : Asianet News

রাজপরিবারের সঙ্গে মোদী

ভূটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূটানের রাজা জিহমে খেসরা নামগেল ওয়াংচুক সেই সময়ই নরেন্দ্র মোদীর জন্য একটি পারিবারিক নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। মেতে ওঠেন তাদের সঙ্গে গল্পে। রাজপরিবারের ক্ষুদের সদস্যদের কথাও মোদী শোনেন গুরুত্ব দিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
রাজকুমারের সঙ্গে মোদী
Image Credit : Asianet News

রাজকুমারের সঙ্গে মোদী

প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে ৫ রেসিডেন্স লিংকানা প্রাসাদে ভূটানের রাজা আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার আয়োজিত ব্যক্তিগত ডিনারে রাণী জেটসুন পেমা ও তাদের তিন সন্তান জিগমে নামগিয়েল, জিগমে উগিয়েন এবং সোনম ইয়াংডেনের সঙ্গে ভূটানের পুরো রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

37
রাজ-রানীর সঙ্গো মোদী
Image Credit : Asianet News

রাজ-রানীর সঙ্গো মোদী

দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক তুলে ধরে রাজ পরিবারের সদস্যরা মোদীর সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। নৈশভোটের বেশ কিছু সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে দুই যুবরাজের সঙ্গে কথাবার্তা বসেছেন। রাজকুমারে সোনম রানী পেমার কোলে রয়েছে।

47
ভূটান সফরে মোদী
Image Credit : Asianet News

ভূটান সফরে মোদী

ভূটানের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, 'এর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে রাজা ব্যক্তিগত নৈশভোজ দেননি। প্রধানমন্ত্রী মোদী প্রথম। এটি প্রথম বার যখন কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে লিঙ্কানা প্রসাদে আতিথ্য দেওয়া হয়েছিল। এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীকে ভূটানের সর্বোচ্চ পুরষ্কার দেওয়া হয়েছে। তিনি প্রথম নাগরিক যাকে এই সম্মান দেওয়া হয়েছে।'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূটান সফরে এই দুটি বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

57
ভূটান সফরে মোদী
Image Credit : Asianet News

ভূটান সফরে মোদী

ভূটানে প্রধানমন্ত্রী মোদীকে অভূতপূর্ব স্বাগত জানানোর জন্য পারো থেকে থিম্পু পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল ভূটানের বাসিন্দারা। থিম্পুর হোটেলের বাইরে তাঁকে স্বাগত জানায় প্রবাসী ভারতীয়রা। এই সফরে মোদীকে গার্ড অব অনারও দেয় ভূটান সরকার।

67
বিশেষ সম্মান মোদীকে
Image Credit : Asianet News

বিশেষ সম্মান মোদীকে

ব়্যাঙ্কিং-এর প্রধান্যের ভিত্তি অর্ডার অব দ্যা ড্রুক ব্যালপো আজীবন কৃত্বের অলঙ্করণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এটি ভূটানের প্রদান করা সর্বোচ্চ সম্মান। এখনও পর্যন্ত এই পুরস্কার বা সম্মান মাত্র চার জনকে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী হলেন প্রধান বিদেশী সরকারে প্রধান যাকে ভূটান এই সর্বোচ্চ সম্মান প্রদান করল।

77
সম্মান প্রদানের কারণ
Image Credit : Asianet News

সম্মান প্রদানের কারণ

ভূটানের পক্ষ থেকে জানিয়েছে, নরেন্দ্র মোদী জাতীয় , আঞ্চলিক, বিশ্বের নেতৃত্বের এক অসামান্য মূর্ত প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। ভারতের প্রাচীন সভ্যতাকে প্রযুক্তি ও উদ্ভাবনের একটি গতিশীল কেন্দ্রে রূপান্তরিত করে প্রধানমন্ত্রী মোদী সর্বদাই চেষ্টা করেছেন। পরিবেশ রক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করার জন্য তাঁর প্রতিশ্রুতি ভারতের অগ্রগতিকে সত্যিকার অর্থে বৃত্তাকার করে তোলে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ভারতকে রূপান্তরের পথে বসিয়েছে এবং ভারতের নৈতিক কর্তৃত্ব ও বিশ্বব্যাপী প্রভাব বেড়েছে। মোদীর বিদেশনীতির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর বিদেশ নীতি দক্ষিণ এশিয়াকে শক্তিশালী করেছে। শংসাপত্রে লেখা হয়েছে, মোদীর নীতির কারণে ভারত-ভূটান পাশাপাশি এসেছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: আজ কী বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Recommended image2
Petrol Diesel Price: ১০ দিনের মাথায় ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কোন শহরে দাম কত?
Recommended image3
মে মাসে গোয়া: দিনে ভ্যাপসা গরম, রাতেই বৃষ্টি! ট্রিপ প্ল্যানের আগে এই গাইড দেখুন
Recommended image4
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image5
Work From Goa: ল্যাপটপ গুছিয়ে সোজা গোয়া! সমুদ্রের ধারে বসে কাজের সুযোগ দিচ্ছে সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved