MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Narendra Modi on Star Award: তিন দশক পর প্রথম সফর, ঘানায় মোদীকে 'গার্ড অফ অর্নার' সম্মান

Narendra Modi on Star Award: তিন দশক পর প্রথম সফর, ঘানায় মোদীকে 'গার্ড অফ অর্নার' সম্মান

PM Narendra Modi: ব্রিকস সম্মেলন শেষে আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার  ঘানা দিয়েই শুরু করলেন নমো তার প্রথম সফর। দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 03 2025, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ঘানা সফরে প্রধানমন্ত্রী
Image Credit : X

ঘানা সফরে প্রধানমন্ত্রী

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে  ব্রিকস সম্মেলন শেষ হতেই একগুচ্ছ বিদেশ সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানায় পা দিয়েই তার এই সফর শুরু করলেন প্রধানমন্ত্রী। 

28
তিনদশক পর ঘানায় প্রধানমন্ত্রী
Image Credit : X

তিনদশক পর ঘানায় প্রধানমন্ত্রী

এই প্রথমবার তিন দশক পর কোনও ভারতীয় প্রধানন্ত্রী গেলেন ঘানা সফরে। ফলে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রের মোদীর এই ঘানা সফর বেশ তাৎপর্যপূর্ণ। 

Related Articles

Related image1
BJP State President: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কার হাতে পরবর্তী ব্যাটন? শমীকেই ভরসা গেরুয়া শিবিরের!
Related image2
Heavy Rain Alert: সক্রিয় অক্ষরেখার প্রভাবে দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট
38
মোদীকে স্বাগত
Image Credit : X

মোদীকে স্বাগত

এদিন ঘানার একঝাঁক খুদে শিশুরা মিলে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গেয়ে মোদীকে স্বাগত জানান। এরপর আলিঙ্গন কূটনীতিও সেরে ফেললেন প্রধানমন্ত্রী। আক্রায় পা রেখেই বুকে জড়িয়ে ধরলেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে।

48
মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মান
Image Credit : X

মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মান

ঘানায় পা রাখার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয় ঘানার সর্বোচ্চ  সম্মান। এদিন ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার'-এ ভূষিত হয়েছেন তিনি। বৈশ্বিক নেতৃত্বে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। গত তিন দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফর করলেন।

58
তাৎপর্যপূর্ণ সফর
Image Credit : X

তাৎপর্যপূর্ণ সফর

প্রধানমন্ত্রীর এই সফর এবং এই সম্মান প্রাপ্তি দুই দেশের সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে। ঘানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মান প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতার আরও এক বড় প্রমাণ। 

68
সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রীর
Image Credit : X

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রীর

ঘানার রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা'য় ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "ঘানার 'দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার' সম্মানে ভূষিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত।"

78
মোদীর দাবি
Image Credit : Social Media

মোদীর দাবি

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘’এই সম্মান কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তিনি এটি ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে গ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভারতের জনগণের প্রতি তাঁর অঙ্গীকার এবং এই সম্মানকে দেশের সম্মিলিত অর্জন হিসেবে তুলে ধরে। এই স্বীকৃতি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব তুলে ধরছে।''  

88
ভারতের যুবসমাজকে ঘানার সম্মান উৎসর্গ
Image Credit : Social Media

ভারতের যুবসমাজকে ঘানার সম্মান উৎসর্গ

ঘানার রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার' গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মানকে ভারতের যুবসমাজ, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। তিনি বলেন যে, ‘’এই পুরস্কার কেবল একটি ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং এটি ভারতের প্রাণবন্ত তরুণ প্রজন্ম, বহু শতাব্দীর পুরোনো ঐতিহ্য এবং ঘানার সঙ্গে আমাদের গভীর বন্ধুত্বের প্রতীক।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
টাকা পুড়িয়ে ধোঁয়া ওড়ানোর দিন শেষ! সিগারেট থেকে বিড়ি 'পাপ পণ্য'র দাম কতটা বাড়লো দেখুন
Recommended image2
Now Playing
Budget 2026: '৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিলেন, হতাশার বাজেট' চরম কটাক্ষ অভিষেক থেকে অখিলেশের! দেখুন
Recommended image3
Rahul Vs Nirmala: 'যুক্তি দিয়ে বলুন শুনব'! রাহুলকে রীতিমত ধুয়ে দিলেন নির্মলা সীতারামন
Recommended image4
Now Playing
Budget 2026: বাজেট পেশ করলেন নির্মলা, প্রশংসা করে কী বললেন প্রধানমন্ত্রী মোদী? দেখুন
Recommended image5
Union Budget 2026 Content Creator Labs: স্কুল-কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে
Related Stories
Recommended image1
BJP State President: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কার হাতে পরবর্তী ব্যাটন? শমীকেই ভরসা গেরুয়া শিবিরের!
Recommended image2
Heavy Rain Alert: সক্রিয় অক্ষরেখার প্রভাবে দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved