MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Heavy Rain Alert: সক্রিয় অক্ষরেখার প্রভাবে দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট

Heavy Rain Alert: সক্রিয় অক্ষরেখার প্রভাবে দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট

WB Weather Forecast: দক্ষিণবঙ্গে সক্রিয় অক্ষরেখার প্রভাবে লক্ষ্মীবারেও দফায় দফায় বৃষ্টিতে ভিজবে বাংলা। আজ সারাদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? সম্পূর্ণ তথ্য জানতে দেখুন ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jul 03 2025, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

210
আকাশ আংশিক মেঘলা
Image Credit : stockPhoto

আকাশ আংশিক মেঘলা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় (৩ জুলাই সকাল থেকে ৪ জুলাই সকাল পর্যন্ত) কলকাতা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এক থেকে দুই দফা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Chitpur Couple Murder Case: ১০ বছর আগে বৃদ্ধ দম্পতি খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
Related image2
Kolkata: শহরে ফের অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার, পুলিশি অভিযানে গ্রেফতার ২
310
 বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা
Image Credit : Getty

বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩১.৯°C এবং ২৬.৬°C রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২২.৪ মিমি। এদিকে উত্তরবঙ্গ ও সিকিমের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। হাওয়া অফিস সূত্রে খবর, সিকিম ও সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার) হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

410
বাড়বে বৃষ্টির পরিমাণ
Image Credit : Getty

বাড়বে বৃষ্টির পরিমাণ

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল থাকবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা।

510
বঙ্গোপসাগরের নিম্নচাপ
Image Credit : Getty

বঙ্গোপসাগরের নিম্নচাপ

বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক কানপুর প্রয়াগ রাজের পর ঝাড়খন্ড ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

610
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : social media

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

710
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি
Image Credit : social media

শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

810
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : social media

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

910
সপ্তাহান্তে কমবে বৃষ্টি
Image Credit : getty

সপ্তাহান্তে কমবে বৃষ্টি

রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

1010
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Gemini Ai

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image2
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image3
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Recommended image4
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
Recommended image5
ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO
Related Stories
Recommended image1
Chitpur Couple Murder Case: ১০ বছর আগে বৃদ্ধ দম্পতি খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
Recommended image2
Kolkata: শহরে ফের অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার, পুলিশি অভিযানে গ্রেফতার ২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved