Puri Rath Yatra Stampede: পুরীর জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা। অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং বহু পুণ্যার্থী আহত হয়েছেন। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রশাসনের বক্তব্য ও সর্বশেষ আপডেট জেনে নিন।

রথ যাত্রার উৎসবে আবারও বিপর্যস্ত পুরী। উস্কে দিল ২০২৫ সালের ভয়ঙ্কর স্মৃতি। বৃহস্পতিবার দুপুরে ভিড়ের চাপে পুরীরে রথযাত্রার উৎসবে যোগ দেন ১২০ জন পদপিষ্ট হয়েছে। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর এই দুর্গটনায় এখনও পর্যন্ত একজন মৃত্যু হয়েছে। ওড়িশার পুরীতে জগন্নাথ ঐতিহাসিক রথাযাত্রায় সামিল হতে হাজির হন লক্ষ লক্ষ দর্শনার্থী ও ভক্ত। পুরী মন্দির থেকে বের হওয়ায় সময় রথের দড়ি ছুঁতে দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশ থেকেও পুরীতে আসেন বহু পুণ্যার্থী। সেই ভিড়েই ঘটে এই দুর্ঘটনা।

পুরীর গ্র্যান্ড বা বড়া দণ্ড বার্ষিক রথযাত্রা উৎসব দেখতে আসাা ভক্তদের বিপুর ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। প্রচন্ড ভিড়ের কারণে শোভাযাত্রার পথএ যানজটের সৃষ্টি হয়। ফলে বড় দণ্ডার বেশ কয়েকটি স্থানে থেমে থেমে যাওয়ায় উৎসবে সামিল ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত ওড়িশা প্রশাসনের কর্তাদের কথায়, অতিরিক্তি ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হওযার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতেই ১২০ জনের বেশি ভক্ত শ্বাসকষ্টে ভুগছিলেন। পথের ধারে মোতায়েন করা চিকিৎসকদের দলগুলি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়।

অস্থায়ী চিকিৎসা শিবিরে ভক্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যাদের অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন ছিল তাদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ঘটনার পরে ভিড় নিয়ন্ত্রণ ও যানজট কমাতে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছিল। কর্তৃপক্ষ ভক্ত ও জরুরি যানবাহনের চলাচল সহজ করতে অতিরিক্ত পথও তৈরি করেছে।